
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা ভোট দিয়ে তাদের নির্বাচিত করেন।
উৎসবমুখর পরিবেশে এ সংগঠনের ৭৩ জন সদস্যের মধ্যে ৭১ জন নির্বাচনে ভোট দিয়েছেন৷ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বদিউজ্জামান এবং সমকালের ওয়াকিল আহমেদ হিরণ।
সদস্যদের ভোটে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুর্বিন অনলাইনের আবুল কাশেম ও এটিএন নিউজের তাওহীদ সৌরভ। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলার মাহবুব কবির চপল ও ৭১টিভির জেমসন মাহবুব।
এছাড়া বাংলাদেশ টুডের সাফি উদ্দিন আহেমদ সাংগঠনিক সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোরের তাবারুল হক কোষাধ্যক্ষ, বৈশাখী টিভির তাসলিমুল হক তৌহিদ দপ্তর সম্পাদক, বনিক বার্তার জেসমিন মলি প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন- দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ, এনটিভির শফিক শাহীন, বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল, আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, নবরাজের রফিকুজ্জামান, আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু ও মানব জমিনের মারূফ কিবরিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



