Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি র‌্যাবের জালে আটক ‘গোল্ডেন মনির’ সম্পর্কে যা জানা যাচ্ছে
অপরাধ-দুর্নীতি জাতীয়

র‌্যাবের জালে আটক ‘গোল্ডেন মনির’ সম্পর্কে যা জানা যাচ্ছে

By Hasan Majorনভেম্বর 22, 20204 Mins Read

Advertisement
নাগিব বাহার. বিবিসি বাংলা: ঢাকার একটি বাড়িতে বড় ধরণের অভিযান চালিয়ে একজন ব্যবসায়ীকে আটকের পর র‍্যাব তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে- অবৈধ অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে।

মনির হোসেন নামে এই ব্যক্তিকে একদিন নিজেদের হেফাজতে রাখার পর আজ (রবিবার) পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব। পুলিশ তাকে আদালতে পেশ করে রিমাণ্ড চাইলে আদালত এক সপ্তাহের রিমাণ্ড মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে।

র‍্যাবের বরাতে ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত এই ব্যক্তিকে গতকাল (শনিবার) ধরার পর বাংলাদেশের গণমাধ্যমে তাকে নিয়ে তুলকালাম হচ্ছে। তাকে নিয়ে করা সংবাদগুলো ভাইরাল হয়ে গেছে।

স্বর্ণ চোরাচালান, একাধিক অবৈধ বিলাসবহুল গাড়ি, জালিয়াতির মাধ্যমে নামে বেনামে শত শত প্লট ও ফ্লাটের মালিকানা অর্জন – এরকম নানাবিধ অপরাধের ফিরিস্তি পাওয়া যাচ্ছে হোসেনের বিরুদ্ধে।

যদিও থানায় করা আনুষ্ঠানিক মামলায় তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কোন উল্লেখ নেই। বাকী অভিযোগুলোর ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলছে র‍্যাব।

রাজনীতিক অঙ্গণের ক্ষমতাধরদের সাথে ওঠাবসা ও পৃষ্ঠপোষকতা তিনি করতেন, এমন তথ্যও দিচ্ছে র‍্যাব।

অথচ শনিবারের আগে এই ‘গোল্ডেন মনির’-এর নাম কখনোই শোনা যায়নি।

কী জানা যাচ্ছে তার সম্পর্কে?

র‍্যাবের দেয়া তথ্য, উনিশশো নব্বইয়ের দশকে ঢাকার গাউসিয়া মার্কেটে সেলসম্যান ছিলেন মনির হোসেন।

সেখান থেকে তৈজসপত্র ব্যবসায় যান মি. হোসেন এবং তারপর তিনি শুরু করেন লাগেজ ব্যবসা। বিদেশ থেকে সুটকেস বা লাগেজে করে কর ফাঁকি দিয়ে নানা পণ্য বাংলাদেশে এনে বিক্রি করতেন তিনি। ধীরে ধীরে স্বর্ণ চোরাচালানে মি. হোসেন জড়িয়ে পড়েন এবং বিত্তশালী হয়ে ওঠেন, বলছে র‍্যাব।

এরই এক পর্যায়ে ঘনিষ্ঠ মহলে ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত হতে শুরু করেন তিনি, বলছে র‍্যাব।

অবশ্য র‍্যাবের দেয়া তথ্যের বাইরে এখন পর্যন্ত মনির হোসেন সম্পর্কে আর তেমন কিছু জানা যাচ্ছে না।

মি. হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগসমূহের মধ্যে স্বর্ণ ব্যবসা খুব জোরেসোরে আলোচিত হলেও বাংলাদেশ জুয়েলারি সমিতি একটি বিবৃতি দিয়ে বলছে, মি. হোসেন কখনো স্বর্ণের ব্যবসার সাথে জড়িতও ছিলেন না।

‘সমিতির সাথে তার কখনোই কোন যোগযোগ বা সম্পৃক্ততা ছিল না’ ,বলা হচ্ছে বিবৃতিতে।

জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক খান বিবিসি বাংলাকে বলেন, ‘গোল্ডেন মনির’ নামটি তিনি কখনোই শোনেননি। অন্য স্বর্ণ ব্যবসায়ীদের কেউ তাকে চেনেন বা তার নাম কখনো শুনেছেন এমনটিও তার জানা নেই।

মি. খান বলেন, গতকালের শোরগোলের পরই তিনি খোঁজখবর করে জানতে পেরেছেন যে, মনির হোসেন দেড় দশক আগে বায়তুল মোকাররম মার্কেটে একটি দোকান কিনেছিলেন ঠিকই, কিন্তু ৭/৮ মাস পরেই তা বেচে দেন।

র‍্যাবের অভিযোগ ও তিন মামলা:

র‍্যাব বলছে, স্বর্ণ চোরাচালান ছাড়াও রাজউকের কয়েকজন কর্মকর্তার সাথে যোগসাজশে দেশে অসংখ্য প্লটের মালিক হয়েছিলেন মনির।

অবশ্য এগুলো এখনো অভিযোগ পর্যায়েই আছে। র‍্যাব বলছে, সংশ্লিষ্ট দপ্তরগুলো অভিযোগ তদন্ত করার পর ব্যবস্থা নেয়া হবে।

র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিবিসিকে বলছেন, একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়েছিল মনির হোসেনের বাড়িতে। তবে কী তথ্য এবং কোন গোয়েন্দা সংস্থা তা খোলাসা করে বলেননি তিনি।

মেরুল বাড্ডায় মি. হোসেনের মালিকানাধীন একটি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা, বহু স্বর্ণালংকার, কয়েকটি বৈধ কাগজপত্রহীন গাড়ি, বিদেশি মদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

উদ্ধারকৃত মালামালের যে ছবি পাওয়া যাচ্ছে র‍্যাবের কাছ থেকে, তাতে দেখা যাচ্ছে, একটি বিদেশি অটোমেটিক পিস্তল, একাধিক বিদেশি মদের বোতল বহু দেশি মুদ্রার বাণ্ডিল, কিছু বিদেশি মুদ্রা, বহু অলংকার, কয়েকটি ল্যাপটপ এবং কিছু স্টাম্প-সিল।

র‍্যাব জানিয়েছে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে র‍্যাবকে মনির হোসেন সম্পর্কে তথ্য দেয়া হলে তারা সেসব তথ্য যাচাই বাছাই করে তার বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

তবে গোয়েন্দা সংস্থাটি কতদিন আগে থেকে মনির হোসেন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল, সে বিষয়ে কিছু জানায়নি র‍্যাব।

র‍্যাব বলছে মনির হোসেনের ফৌজদারি অপরাধগুলোর ভিত্তিতে তার বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা করেছে তারা।

অন্য যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট কোন সংস্থা অথবা ব্যক্তি এখন পর্যন্ত কোন অভিযোগ আনেনি মনির হোসেনের বিরুদ্ধে।

র‍্যাবের করা মামলাতেও সেসবের কোন উল্লেখ নেই।

র‍্যাব বলছে, তারা একটি গোয়েন্দা সংস্থার মারফতে এসব অপরাধের ব্যাপারে জেনেছে।

এগুলো নিয়ে এখন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তদন্তের অনুরোধ জানানো হবে।

আশিক বিল্লাহ বলছেন, “অবৈধ উপার্জনের জন্য দুর্নীতি দমন কমিশন, অবৈধভাবে গাড়ির ব্যবসা করা ও অবৈধ গাড়ি ব্যবহারের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, অর্থ পাচারের অভিযোগের জন্য পিআইডি’র মানি লন্ডারিং ইউনিটের কাছে এবং কর ফাঁকির বিষয়ে রাজস্ব বিভাগকে আনুষ্ঠানিকভাবে তদন্ত করার জন্য অনুরোধ জানাবো আমরা।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

জুন 14, 2026
ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

জুন 14, 2026
Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

জুন 14, 2026
Latest News
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

যুবদল নেতা

নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

বেনজীর

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জিরো কুপন বন্ডে বিনিয়োগকারীর আয়ে কর বসছে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa