
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার পর র্যাব সদস্যরা তাকে আটক করে একটি গাড়িতে তুলে নিয়ে যান।
অভিযানে থাকা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতেই র্যাব সদস্যদের দেখে অঝরে কেঁদেছেন হেলেনা জাহাঙ্গীর। যদিও বের হওয়ার সময় অনেকটা হাসিমুখে ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাতে র্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় যান। প্রায় চার ঘণ্টা অভিযান পরিচালনার পর হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।
তার বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব সূত্র। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে র্যাবের সদর দপ্তরে নেওয়া হচ্ছে।
রাত আটটার দিকে র্যাব-১ এর একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। র্যাব সদস্যদের দেখে আলোচিত এই নারী অঝোরে কাঁদতে থাকেন। পরে অভিযানের দুই ঘণ্টার মাথায় র্যাবের নারী সদস্যরা তার বাসায় প্রবেশ করেন।
সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।
সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



