
বুধবার (২১ এপ্রিল) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, গত সোমবার রাতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এ মুহূর্তে জীবনটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমবার আমরা মহামারি মোকাবিলা করতে পেরেছিলাম। কিন্তু করোনার এখনকার ধরন খুব খারাপ। যখন কেউ ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছে, তখন সে বুঝতে পারে না। যখন বুঝতে পারে, তখন তাদের অনেককে বাঁচানো যাচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কষ্ট করছে, সেটি আমরা দেখছি। আপনারা আরেকটু কষ্ট করেন। কারণ জীবনটা আগে বাঁচাতে হবে। আমরা দোকানপাট ও বিপণিবিতান খোলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেব।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দিতে আমি সরকারের শীর্ষ মহলকে অনুরোধ করেছি। সে জন্য আগামী রবিবার একটি ঘোষণা দেওয়ারও অনুরোধ জানিয়েছি। যদিও এ বিষয়ে “হ্যাঁ-না” কিছুই বলা হয়নি। তবে আমরা আশা করছি, দ্রুতই একটি সিদ্ধান্ত আসবে।
দোকান মালিক সমিতি আগামীকাল বৃহস্পতিবার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানায়। গত রোববার সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছিল সংগঠনটি। তবে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



