Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home লকডাউনে বন্ধ থাকবে লঞ্চ ও স্পিডবোট চলাচল
জাতীয়

লকডাউনে বন্ধ থাকবে লঞ্চ ও স্পিডবোট চলাচল

By Saiful IslamJune 21, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের সাত জেলায় কঠোর লকডাউন জারি করা হয়েছে। আগামীকাল সকাল ৬ টা থেকে এই কঠোর লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের সময় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। আজ সোমবার (২১ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে নদীতে ফেরি চলাচল সচল থাকবে। নৌরুটের দুটি ঘাটের একটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজারে অবস্থিত। এ দুটি জেলাই লকডাউনের আওতায় রয়েছে।

এর আগে আজ সোমবার (২১ জুন) করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের সাত জেলায় কঠোর লকডাউন জারি করা হয়েছে। আগামীকাল (২২ জুন) সকাল ৬ টা থেকে এই কঠোর লকডাউন কার্যকর করা হবে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

বিধিনিষেধের সময় এই সাত জেলায় কী কী বন্ধ থাকবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না। সাত জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, বলেই তো দিয়েছি সব বন্ধ, শুধু কয়েকটা সার্ভিস ছাড়া। জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।

আনোয়ারুল ইসলাম জানান, লকডাউন চলাকালে সার্বিক কার্যাবলি চলাচল (জনসাধারণের চলাচলসহ) সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

করোনা পরিস্থিতি বিস্তাররোধে দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ আরো এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়। গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ বিধি-নিষেধ কার্যকর করা হয়। এছাড়াও করোনার সংক্রমণ রোধে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়। যাদের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় লকডাউন আগে থেকেই চলছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও ‘জাতীয় চলাচল থাকবে বন্ধ লকডাউনে লঞ্চ স্পিডবোট
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

February 5, 2026
জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

‘জুলাই যোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ

February 5, 2026
ছুরিকাঘাত

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক প্রিয়তা আক্তারের মৃত্যু

February 5, 2026
Latest News
ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

‘জুলাই যোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ

ছুরিকাঘাত

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক প্রিয়তা আক্তারের মৃত্যু

ইসি সচিব

কত আসনে ব্যালট পেপার পৌঁছেছে, জানালেন ইসি সচিব

প্রধান উপদেষ্টা

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

ভোটার স্থানান্তর

ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর

Logo

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.