
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, আগে মানুষের জীবন তার পরে জীবিকা, তাই লকডাউনে কোন শিল্প কারখানা খোলা হবে না।
তিনি আরও বলেন, কোরবানির চামড়া ভারতে যেন কোন ভাবে কেউ পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করেছে সীমান্ত এলাকায়। এছাড়া এবার চামড়া শিল্পে কোন অস্থিরতা নেই চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে। চামড়া কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত বলেও জানান প্রতিমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



