
কিন্তু পন্টিং-ক্লার্কদের সেই রেকর্ডকে পিছনে ফেলে নতুন লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এবার প্রতিপক্ষ বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেছে অজিরা। বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রোলিয়ার সংগ্রহ থেমেছে ৬২ রানে। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।
অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ টি-টোয়েন্টি হারিয়ে ৪-১ এর ব্যবধানে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডে ফেলার এইদিনে বল হাতে দূর্দান্ত ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ৩টি ও নাসুম আহমেদ দুইটি করে উইকেট পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



