Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় লঞ্চে ধুমপান বন্ধে সতর্কীকরণ পদক্ষেপ নেয়া হবে : প্রতিমন্ত্রী
জাতীয়

লঞ্চে ধুমপান বন্ধে সতর্কীকরণ পদক্ষেপ নেয়া হবে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 15, 2022Updated:January 15, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লঞ্চে ধুমপান না করতে সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, উন্নত দেশে মানুষ আইন বিধি-নিষেধ সহজেই মেনে চলে। আইন নিয়ম কানুন মানাতে আমাদের দেশের জন্য যদিও কঠিন হয়ে পড়ে।

লঞ্চে ধুমপান বন্ধে সতর্কীকরণ পদক্ষেপ নেয়া হবে : প্রতিমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

প্রতিমন্ত্রী আজ শনিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে নীতি-নির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র ‘ডরপ’ ও লক্ষ্মীপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকা যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ইউরোপে ও উন্নত দেশে যারা কালো মানুষদের দাসপ্রথা চালু করেছিল, কালোদের তুচ্ছ্য তাচ্ছিল্য করেছে, তারাই এখন মানবাধিকারের মোড়ল সেজেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মত মৌলিক সমস্যাগুলো আজ সমাধানের দ্বারপ্রান্তে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এসব সমস্যা ওভারকাম করেছি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। এখন খাদ্যের অভাব নেই, মঙ্গা নেই।’

দেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে; সে সক্ষমতা হয়েছে। আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিতে হতো, অর্থমন্ত্রীরা বিদেশী সাহায্যের জন্য বছরের বেশীর ভাগ সময় দেশের বাইরে থাকতেন; এখন সে অবস্থা নেই। তিনি বলেন, আগে ১০ হাজার টনেজের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়াতে হিমশিম লাগত। এখন লক্ষাধিক টনেজের জাহাজ দেশের বন্দরে ভেড়ানোর সক্ষমতা হয়ে যাচ্ছে।

‘ডরপ’ এর চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকাস্থ লক্ষ্মীপুর জার্নালিস্ট ফোরামের সভাপতি জাকির হোসেন লিটন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার, সাংবাদিক আহমেদ ফয়েজ, টাঙ্গাইলের বিড়ি শ্রমিক নেতা জীবন সাহা, ভোলার নাগরিক কমিটির সদস্য মো. হারুন অর রশীদ, ঢাকার যুব প্রতিনিধি তাবাসসুম খানম রাত্রি এবং ডরপ’র পরিচালক মোহাম্মদ যোবায়ের হোসেন। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa