জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ‘দ্য বিগ টিকিট’ লটারিতে ৩৫ মিলিয়ন দিরহাম বা ১০৫ কোটি টাকা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ রায়ফেল৷
আরব আমিরাতের আল আইনে বসবাসরত রায়ফেলের টিকিট নম্বর ০৪৩৬৭৮।
আল আইন প্রবাসী রেফুল লটারী জেতার পর কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও ফোনে তাকে পাচ্ছিলেন না।
পরে যখন তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয় তখন তিনি লটারি জেতার আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি ১০ ডিসেম্বর এই লটারি টিকেট কিনেছিলেন।

রেফুল জানান, তিনি কখনো ভাবেননি যে তিনি লটারি জিততে পারবেন। তবে পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন তা তিনি এখনো ঠিক করেননি।
আমিরাতের সংবাদমাধ্যমে এ সংবাদ ফলাও করে প্রচার করেছে।
প্রায় ৩ দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকেট’ লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়।
প্রথমস্থানের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ প্রতি মাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারির প্রথম পুরষ্কার ছিল ৩৫ লাখ দিরহাম।
এ মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও ৩ ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



