Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দেশের ক্ষতি করতে বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বিএনপি-জামায়াত
জাতীয়

দেশের ক্ষতি করতে বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বিএনপি-জামায়াত

By Hasan Majorজানুয়ারি 26, 20223 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার সর্বোপরি জনগণের ক্ষতি করতে বিএনপি-জামায়াত বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সরকার এ সব অপপ্রচার বন্ধে সত্য তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের একটি পিআর ফার্মকে দায়িত্ব দিয়েছে।

আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে ড. মোমেন এ তথ্য জানান।

বিএনপি-জামায়াতের লবিস্ট নিয়োগের বিষয়ে তিনি বলেন, ২০১৪ সালে জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে আইসিটি এ্যক্টের বিরুদ্ধে প্রচারনা চালানোর জন্য দেড়লাখ ইউএস ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ দিয়েছিল। এর পর মার্কিন কংগ্রেসে আইসিটি এ্যক্ট বিরোধী প্রচার এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করে তা বন্ধ করতে ৫০ হাজার ডলার ব্যয়ে আরও একটি লবিস্ট ফার্ম নিয়োগ দেয় জামায়াত। এ ছাড়া একই বিষয়ে ১ লাখ ৩২ হাজার ডলার ব্যয়ে পিস এন্ড জাস্টিজ নামের সংগঠনকে নিয়োগ দেয়।

ড. মোমেন বলেন, ১ লাখ ৫০ ডলার দিয়ে বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ দেয়। ২০১৯ সালে বাংলাদেশ বিরোধী প্রচারনার জন্য আরো একটি লবিস্ট ফার্মের নিয়োগ দেয় বিএনপি। এ সব লবিস্ট ফার্মের মাধ্যমে বিএনপি এ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে সহযোগিতা প্রদান বন্ধ করতে আহবান জানায়। সাথে দেশ ও জনগণ বিরোধী প্রচারণা অব্যাহত রাখে।

তিনি জানান, দেশ ও সরকার বিরোধী অসত্য প্রচারনার বিপরীতে সত্য তুলে ধরতে সরকার যুক্তরাষ্ট্রে পিআর ফার্মের নিয়োগ দিয়েছে। এর আগে বিএনপি-জামায়াতের বিভিন্ন দেশ বিরোধী অপপ্রচারের বিপরীতে সত্য তথ্য তুলে ধরতে ২০১৪-১৫ সময়ে আরেকটি ফার্মের নিয়োগ দেয় সরকার।

তিনি বলেন, বিএনপি জামায়াত জনগণের অর্থ দিয়ে দেশের স্বার্থ বিরোধী অপপ্রচার চালানোর এসব লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে। এর জন্য এসব দলের লজ্জিত হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ ধরনের জনস্বার্থ বিরোধী কার্যক্রম সমর্থন করে না নিশ্চয়ই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট ফার্ম নিয়োগ বৈধ। সরকার বা রাজনৈতিক দল নয় ব্যবসয়ি গ্রুপ বা সংহঠনসহ বিভিন্ন সংগঠন লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে থাকে। এগুলো অনেকদিন ধরে আছে। এগুলো নতুন নয়। এরশাদের সময় থেকে এগুলো প্রচলিত আছে। ফলে এটা দোষোর নয়, দোষ হলো এর মাধ্যমে দেশ জনগণ সরকার বিরোধী প্রচারণার মাধ্যমে ষড়যন্ত্র চালানো।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে যুক্তরাষ্ট্রে অপহরণের ষড়যন্ত্রের বিষয়টি এ প্রেক্ষিতি উল্লেখ করে বলেন, এর সাথে সেখানে জড়িতদের সাজা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সুশাসন এবং দেশের ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে। এখন দেশের স্বার্থে পিআর ফার্মের নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, ‘দেশের ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হলে দেশবাসী কখনোই তা মেনে নেবে না।’

ড. মোমেন বলেন, ‘বাংলাদেশের সাফল্য জানান দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ উইং তৈরি করেছে। তার নাম দিয়েছি ‘পাবলিক ডিপ্লোমেসি’। আমি এবং আমাদেও সরকার ইয়ং জেনারেশনের চাকরির সংস্থান চাই, বিনিয়োগ চাই, রফতানি বাড়াতে চাই। আমরা প্রবাসী ও বিদেশিদের ভালো সার্ভিস দিতে চাই। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি’ এই ব্র্যান্ডিং থেকে বের হতে চাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
Latest News
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa