Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লাগাতার ব্যর্থতার কারণে সময় বেশি নেই ডমিঙ্গোর!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

লাগাতার ব্যর্থতার কারণে সময় বেশি নেই ডমিঙ্গোর!

By জুমবাংলা নিউজ ডেস্কApril 6, 20213 Mins Read

লাগাতার ব্যর্থতার কারণে সময় বেশি নেই ডমিঙ্গোর!

Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর শুরুই হয়েছিল দেশের মাটিতে আফগানিস্তানের কাছে ২২৪ রানের লজ্জাকর হার দিয়ে। অবশ্য একই রকম বিব্রতকর শুরু ছিল চন্দিকা হাতুরাসিংহের জায়গায় কোচ হয়ে আসা স্টিভ রোডসেরও। ২০১৮-র জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে যাওয়া দল অবশ্য ওই ইংলিশ কোচের অধীনে পরে ছন্দেও ফিরেছিল। কিন্তু দেড় বছর পার করে দেওয়ার পরও রাসেল ডমিঙ্গো যেন পথ দেখাতে না পারা নাবিকই। এই দক্ষিণ আফ্রিকানের কোচিংয়ে উন্নতির সুস্পষ্ট কোনো চিহ্নও ফুটে উঠছে না বাংলাদেশ দলের পারফরম্যান্সে। দেশে এবং দেশের বাইরে লাগাতার ব্যর্থতায় ডমিঙ্গোকে নিয়ে প্রশ্ন উঠে যেতে বাধ্যও। তবে নীতিনির্ধারকদের ধৈর্যের বাঁধ এখনো না ভাঙলেও ভাঙতে কতক্ষণ! শিগগিরই সেরকম কিছুর সম্ভাবনার ইঙ্গিত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের কথায়ও, ‘এভাবেই যদি চলতে থাকে, তাহলে…।’

অর্থাৎ যেভাবে চলছে, সেভাবেই চলতে থাকলে ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণে উদ্যোগী হবে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। তার আগে অপেক্ষার নীতি। কিন্তু সেই অপেক্ষা যে লম্বা সময়ের হবে না, সেটিও জানিয়ে দিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান, ‘অবশ্যই আমরা সন্তুষ্ট নই (ডমিঙ্গোর পারফরম্যান্সে)। তাই বলে এখনই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার ভাবনা বোর্ডের নেই। সামনে আমাদের দুটি সিরিজ আছে। সেই দুটি শেষ হলেই আমরা পারফরম্যান্স মূল্যায়ন করতে বসব, এর আগে নয়।’

সামনের দুটি সিরিজই শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে দুই টেস্টের সিরিজ খেলতে ১২ এপ্রিল যাওয়ার কথা আছে মমিনুল হকদের। এরপর মে মাসের মাঝামাঝি সময়ে ফিরতি সফরে লঙ্কানরা বাংলাদেশে আসবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। বলা যেতে পারে, আসন্ন দুই সিরিজের পারফরম্যান্সের ওপরই ঝুলছে ডমিঙ্গোর ভাগ্য। কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা অবশ্য মুখে উচ্চারণও করছেন না আকরাম। বারবারই ‘মূল্যায়ন’ শব্দের আড়াল খুঁজে নেওয়া বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক জানালেন, ‘শুধু ডমিঙ্গো নন, কোচিং স্টাফের অন্য সদস্যদেরও পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। বাদ যাবে না ক্রিকেটাররাও।’ ২০২১ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নামও বাছা হবে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই, ‘আমরা কিন্তু নতুন বছরের চুক্তি এখনো ঘোষণা করিনি। সে বিষয়েও আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজের পারফরম্যান্স দেখে।’

নিউ জিল্যান্ডে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হয়ে ফেরার পর এবার শ্রীলঙ্কায় টেস্টের চ্যালেঞ্জ। নির্বাচক হাবিবুল বাশারের কেন যেন মনে হচ্ছে আসন্ন সফরটি ভালোই যাবে বাংলাদেশের। নিউ জিল্যান্ডে বাজে পারফরম্যান্সের মধ্যেও দলের প্রাপ্তি কী—জানতে চাওয়া হলে তিনি কাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটি বোঝা যাবে পরবর্তী সিরিজে, শ্রীলঙ্কা সফরে। সাধারণত একটি কঠিন সিরিজ পার করে আসার পর পরের সিরিজটি একটু সহজ হয়। আমার অভিজ্ঞতা থেকে বলা। প্রাপ্তি বলতে (নিউ জিল্যান্ড সফর থেকে) আমাদের উপলব্ধিটা। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে।’ এই সফরে দলের পারফরম্যান্সে উন্নতিই হতে পারে ডমিঙ্গোর ‘লাইফলাইন’। না হলে তিনি দায়িত্ব নেওয়ার পর দলীয় প্রাপ্তির হিসাব আড়াল করে রাখার মতোই। তাঁর সময়ে খেলা সাত টেস্টের ছয়টিতেই হার। একটি মাত্র জয়, তাও জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ ওয়ানডে খেলে ছয় জয়ের তিনটিতেও প্রতিপক্ষ একই। টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলে পাওয়া তিন জয়ের দুটিতেও সামনে ছিল সেই জিম্বাবুয়েই। ২০১৯-এর নভেম্বরে দিল্লিতে ভারতকে টি-টোয়েন্টিতে হারানোই ডমিঙ্গোর সময়ে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য সাফল্য। তুলনায় বিস্মরণযোগ্য ব্যর্থতাই বেশি বলে বাংলাদেশের হেড কোচ হিসেবে ভবিষ্যৎ প্রশ্নের মুখে।  সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa