
শনিবার সকালে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ৪০০ গজ পূর্বে রেলসেতুর পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেন। পরে স্থানীয় সাহারুল ও ওমর ফারুকের সহযোগিতায় তিনি বাড়ি থেকে দ্রুত একটি লাল কাপড় নিয়ে রেললাইনের উপর আড়াআড়ি টানিয়ে দাঁড়িয়ে যান। কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস সেখানে পৌঁছে এবং লাল পতাকা দেখে দাঁড়িয়ে যায়। এতে দুর্ঘটনা রক্ষা পান ট্রেনের প্রায় সাড়ে ৩’শ যাত্রী। সাদ্দাম হোসেন চর ঘাটিনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
এ ঘটনাার পর উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাদ্দামকে তার কক্ষে ডেকে এনে তার (সাদ্দাম) সামাজিক দায়িত্বশীলতা, দেশপ্রেম ও এই অন্যন্য কাজের জন্য ধন্যবাদ দেন। পরে তাকে পুরস্কৃত করা হয়। একই সাথে সাদ্দামের দুই সহযোগীর হাতেও উপহার তুলে দেন ইউএনও। এসময় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুসহ ইউএনও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



