
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে এই মুহূর্তে বার্বাডোজে অবস্থান করছেন সাকিব। তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের। ব্যাটে বল দুর্দান্ত পারফর্ম করে চলা সাকিবের দিকেই তাকিয়ে থাকবে তার দল। কারণ এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে।
সেই আগুন গরম ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিবরা। গা গরম করতে একসময় দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলতে নামেন সবাই। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বল পায়ে কয়েকজনক কাটিয়ে রীতিমতো গোল করে ফেলেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। সাকিব নিজেও শেয়ার করেছেন সেই ভিডিও। এরপর থেকেই সোশ্যাল সাইটে তার নাম হয়ে গেছে ‘লিওনেল আল হাসান’।
এ যেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি আর ক্রিকেটার সাকিব আল হাসানের যুগলবন্দি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



