Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ায় সবার শীর্ষে বাংলাদেশ
জাতীয় স্লাইডার

লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ায় সবার শীর্ষে বাংলাদেশ

By Sibbir OsmanJuly 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: টানা অষ্টমবারের মতো লিঙ্গ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই অঞ্চলে ভালো করা সত্ত্বেও ডব্লিউইএফের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২২-এ বাংলাদেশ ১৪৬টি দেশের মধ্যে ছয় ধাপ নেমে ৭১তম অবস্থানে রয়েছে।

বুধবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনের ১৬তম সংস্করণের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের সামগ্রিক লিঙ্গ ব্যবধান দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭১ দশমিক ৪ শতাংশ হয়েছে। ফলে বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটে।
লিঙ্গ সমতায়

Advertisement

লিঙ্গ সমতায় ২০১৪ সাল থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব দেশ থেকে এগিয়ে আছে। সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নেপাল এই অঞ্চলে দ্বিতীয় সেরা এবং বিশ্বব্যাপী দেশটির অবস্থান ৯৬তম।

লিঙ্গ ব্যবধান কমানোয় শ্রীলঙ্কা এই অঞ্চলে তৃতীয় এবং সামগ্রিকভাবে ১১০তম স্থানে রয়েছে। দেশটির স্কোর পয়েন্ট ৬৭ শতাংশ। এরপরেই রয়েছে মালদ্বীপ ১১৭তম এবং ভুটান ১২৬তম অবস্থানে রয়েছে। সূচকে ভারতের অবস্থান ১৩৫তম, এই অঞ্চলে খারাপের দিক থেকে তৃতীয়।

বিশ্বে এবং দক্ষিণ এশিয়াতে লিঙ্গ সমতায় সবার নিচে অবস্থান করছে। লিঙ্গ ব্যবধান কমানোয় দেশটির স্কোর ৪৩ দশমিক ৫ শতাংশ। পাকিস্তান বিশ্বব্যাপী ১৪৫তম অবস্থানে রয়েছে এবং খারাপের দিক থেকে এই অঞ্চলে দ্বিতীয়।

যদিও কোনো দেশ এখনও সম্পূর্ণ লিঙ্গ সমতা অর্জন করতে পারেনি, তবুও শীর্ষ ১০টি দেশ লিঙ্গ ব্যবধান কমানোয় কমপক্ষে ৮০ শতাংশ স্কোর করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৩তম বারের মতো বিশ্বের সবচেয়ে লিঙ্গ সমতার দেশ আইসল্যান্ড। দেশটি একমাত্র লিঙ্গ ব্যবধান কমানোয় ৯০ শতাংশের বেশি স্কোর করেছে। আইসল্যান্ডের পরেই রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড ও সুইডেন।

ডব্লিউইএফ মূলত চারটি মাপকাঠি-অর্থনীতিতে অংশগ্রহণ এবং শিক্ষায় সুযোগ, স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও রাজনৈতিক ক্ষমতায়নের ওপর লিঙ্গ-ভিত্তিক ব্যবধান পরিমাপের মাধ্যমে সূচক তৈরি করে।

প্রাপ্ত স্কোরে বিশ্বে শিক্ষায় সুযোগে ১২৩তম, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ১২৯তম এবং রাজনৈতিক ক্ষমতায়নে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

অর্থনীতিতে অংশগ্রহণের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, পুরুষ ও নারী উভয়েরই কর্মক্ষেত্রে অংশগ্রহণ যথাক্রমে ৩ দশমিক ৬ এবং ৫ দশমিক ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। আনুপাতিক প্রভাব নারীদের ওপর বেশি পড়েছে।

এসএসসি পরীক্ষার তারিখ জানাতে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa