Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি

By Hasan Majorফেব্রুয়ারি 25, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৫ বলে ফিফটি করেন লিটন। আর সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিলেন আরো ৪২ বল খেলে। শতক ছুঁতে কোনো ছক্কা হাঁকাননি এ ওপেনার। ১৪ চারে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক পূরণ করলেন লিটন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

Advertisement
শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাট চালিয়েছেন তামিম। কিন্তু বেশিদূর লম্বা হয়নি অধিনায়কের ইনিংস। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ফারুকির বলে পরাস্থ হলেন তামিম। সপ্তম ওভারে তার দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে ফিরলেন তামিম। রিভিউ নেন তামিম, কিন্তু তার পক্ষে যায়নি। ২ চারে ২৪ বলে ১২ রান করেন এই ওপেনার।

তামিমকে হারানোর পর জুটি গড়তে থাকেন সাকিব-লিটন। দুজনের জুটিতে বড় কিছুর আশা দেখলেও নিজের ইনিংস বড় করতে পারেননি সাকিব। রশিদ খানের ফাঁদে এলবির শিকার হয়ে সাজঘরে ফেরেন দেশসেরা এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ে ভেঙে যায় লিটনের সঙ্গে তার ৫৩ বলে ৪৫ রানের জুটি। ২ চারে ৩৬ বলে ২০ রান করেন সাকিব।

১৯.৪ ওভারে দলীয় শতরান পূর্ণ করে বাংলাদেশ। রশিদ খানের বলে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে শতক পাইয়ে দিলেন লিটন। এরপর ২৫তম ওভারে নবীর তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে অর্ধশতক তুলে নেন লিটন। ৮ চারে ৬৫ বলে অর্ধশতক তুলে নিলেন তিনি। এটি লিটনের ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।

দুর্দান্ত ছন্দে লিটন-মুশফিক। ইতোমধ্যে দুজনের জুটিতে পেরিয়ে গেছে অর্ধশত রান। লিটনের ফিফটির পরেই এই জুটি হাফ সেঞ্চুরির দেখা পান। এর আগে সাকিবের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েছিলেন লিটন। এবার রশিদকে চার মেরে হাফ সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে সুইপ করে মিড উইকেটে চার হাঁকিয়ে ৫৬ বলে ফিফটি করেন মুশফিক। তার ইনিংসে চারের মার ছিল ৬টি। এটি তার ক্যারিয়ারের ৪১তম অর্ধশতক।

আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দলে এসেছে তিন পরিবর্তন। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

জুন 10, 2026
সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জুন 10, 2026
জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

জুন 10, 2026
Latest News
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

Worldcup

ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা, দেখবেন দেশীয় যে চ্যানেলে

মেসি

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি, নতুন ইতিহাস আর্জেন্টিনার জার্সিতে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa