Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লিটন দাসের ফিফটি, ফিরে গেলেন সোহান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

লিটন দাসের ফিফটি, ফিরে গেলেন সোহান

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 29, 20213 Mins Read
লিটন দাসের ফিফটি, ফিরে গেলেন সোহান
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে পেয়েছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেলেন লিটন দাস। নুরুল হাসান সোহানকে নিয়ে জুটিটাও মনে হচ্ছিল জমেই গেছে ক্রিজে। তবে সে ধারণা ভাঙল একটু পরই। লং অনে ক্যাচ দিয়ে ফিরলেন সোহান।

তৃতীয় দিন শেষ বিকেলেই ২৫ রানে ৪ উইকেট। চতুর্থদিন সকালে শুরুতেই বোল্ড হয়ে গেলেন মুশফিক। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি এবং লিটন দাস। কিন্তু ইয়াসির আলী মাথায় আঘাত লেগে মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজও বেশিদুর যেতে পারেননি।

কনকাসন সাব হিসেবে মাঠে নামা নুরুল হাসান সোহানও খুব বেশিদুর যেতে পারেননি। আউট হয়ে গেলেন ১৫ রান করে। তার আগেই পাকিস্তানি বোলারদের তুমুল চাপের মুখে দারুণ এক হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করলেন হাফ সেঞ্চুরি।

চাপের মুখে লিটন স্বচ্ছন্দে খেলে গেলেও সেই চাপ সামলাতে পারেননি নুরুল হাসান সোহান। ৩৩ বল মোকাবেলা করে ১৫ রান করে বিদায় নিলেন তিনি। সাজিদ খানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দেন সোহান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭। লিটন ব্যাট করছেন ৫৯ রানে। তার সঙ্গী তাইজুল ইসলাম রানের খাতা খোলেননি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০০ রানের।

এর আগে রিভিউ নিয়ে এর আগে সাজিদ খানের বলে বেঁচে গিয়েছিলেন লিটন দাস। আম্পায়ার আউট দিলেও রিভিউতে সেটা বাতিল হয়ে যায়। সাজিদ খানের বলে আবারও এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার আঙ্গুল তুললেন। রিভিউ আবেদন করলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এবার আর রক্ষা হলো না। দেখা গেলো স্ট্যাম্প বরাবরই বল থাকছে। এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেলেন মিরাজ।

ইয়াসির আলি রাব্বি মাথায় আঘাত পাওয়ার পর মাঠে নেমে লিটন দাসের সঙ্গে ভালো একটা জুটি গড়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ৪৪ বল মোকাবেলা করে ১১ রানে আউট হয়ে গেলেন তিনি। মিরাজের পর ইয়াসির আলি রাব্বির কনকাশন হওয়া তথা পরিবর্তিত ব্যাটার নুরুল হাসান সোহান নামলেন মাঠে।

৪৫তম ওভারের খেলা শেষ হওয়ার পর অবশ্য লাঞ্চ বিরতিতে চলে যায় দুই দল। প্রথম সেশনে ২ উইকেট হারালেও বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করেছে ৭৪ রান। পাকিস্তানের সামনে টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৫৯ রানের।

এর আগে দিনের শুরুর তৃতীয় বলেই পাকিস্তানি পেসার হাসান আলির হাতে বোল্ড হয়ে গেলেন উইকেটে থাকা মুশফিকুর রহিম। দুটি লুজ বল দেয়ার পর তৃতীয় বলটি পারফেক্ট কর্কার ছিল হাসান আলির। মুশফিক ভেবেছিলেন অফ স্ট্যাম্প মিস করে যাবে বলটি। এ কারণে তিনি ব্যাট দিয়ে বল না ঠেকিয়ে ছেড়ে দেন; কিন্তু না, অফস্ট্যাম্পকে উড়িয়ে নিয়েই চলে গেলো বল।

স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। অফ স্ট্যাম্পের ওপর থাকা বলটাকেই সঠিকভাবে বিচার করতে পারলেন না মুশফিক। দিনের প্রথম বলে একটি বাউন্ডারি মেরে যেন আত্মবিশ্বাসটা আকাশে উড়তে চাইছিল তার। সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। হাসান আলির ট্রিকসটাই বুঝতে পারলেন না তিনি। ৩৩ বল মোকাবেলায় ১৬ রান করে আউট হলেন তিনি।

মুশফিক আউট হওয়ার পর মাঠে নামেন লিটন দাস। জুটি বাধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। ৪৭ রানের জুটি গড়েন দু’জন মিলে। এ সময়ই ঘটে দুর্ঘটনা। হেলমেটে বলের আঘাত লাগে রাব্বির। যার প্রভাব পড়েছে তার মাথায়ও।

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটিই মাথায় লাগে রাব্বির। বলটি শট লেন্থে করেছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু বল এতটা উপরে উঠলো না। ফলে সেটি গিয়ে আঘাত হানে রাব্বির হেলমেটে, বাম চোখের কোনের কাছে।

সঙ্গে সঙ্গে দলীয় চিকিৎসক এসে রাব্বিকে শুশ্রুষা দেয়ার চেষ্টা করেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা করেন রাব্বি। পরের ওভারটি করতে আসেন পাকিস্তান স্পিনার নৌমান আলি।

তার পুরো ওভারটাও খেলেন ইয়াসির আলি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন তিনি ৩৬ রানে। যদিও শেষের দিকে মাঠে নামার সুযোগ ছিল তার। কিন্তু তার ব্যাপারে আর ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে কনকাশন সাব হিসেবে নেয়া হয় সোহানকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa