Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লিটন দাসের বার বার ব্যর্থতার কারণ জানালেন খালেদ মাসুদ পাইলট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

লিটন দাসের বার বার ব্যর্থতার কারণ জানালেন খালেদ মাসুদ পাইলট

By Saiful IslamOctober 28, 20212 Mins Read

লিটন দাসের বার বার ব্যর্থতার কারণ জানালেন খালেদ মাসুদ পাইলট

Advertisement

স্পোর্টস ডেস্ক : খুবই প্রতিভাবান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকটার লিটন দাস। কিন্তু দলে নিয়মিত সুযোগ পেয়ে প্রায় অর্ধযুগ পার করে দেওয়ার পরও লিটন নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এই কারণ হিসেবে লিটনের মানসিক দুর্বলতাকে দায়ী করলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম উইকেট রক্ষক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বাংলাদেশ দলের সাবেক সফলতম উইকেট রক্ষক পাইলট মনে করেন, “কিছু খেলোয়াড় আছে যারা চাপ অনেক বেশি নিয়ে ফেলে এবং নিজেকে ঘোলাটে করে ফেলে। নিঃসন্দেহে দক্ষতার দিক থেকে লিটন অসাধারণ খেলোয়াড়, মেধাবী খেলোয়াড়। সে যেদিন রান করবে, সেদিন অসাধারণ। কিন্তু মাথার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে।”

খালেদ মাসুদ পাইলট বলেন, কিছু খেলোয়াড় আছেন যারা নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন এবং সেই চাপ থেকে আর বের হতে পারেন না। আর এই চাপের ভারেই নুইয়ে পড়েন তারা। এমনটাই ঘটেছে লিটনের ক্ষেত্রেও। তবে লিটনের দক্ষতা ও মেধার কোনো ঘাটতি দেখেন না পাইলট।

বাংলাদেশের এই সাবেক অধিনায়কের মতে, দুর্বল মানসিকতার খেলোয়াড়রা বড় টুর্নামেন্টে সফল হতে পারেন না। বড় টুর্নামেন্টে সফল হওয়ার জন্য সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিক সক্ষমতা খুবই জরুরী। এখানেই লিটনের ঘাটতি দেখেন পাইলট।

লিটনের মানসিক দুর্বলতা সম্পর্কে পাইলট বলেন, “আমি অনেক দিন যাবত তাকে দেখছি, মনে হয় যেন খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। তাড়াতাড়ি ভেঙে পড়া মানুষরা আসলে কঠিন কোনো পরিস্থিতির জন্য কষ্টকর। কারণ কঠিন পরিস্থিতির জন্য আপনি যখন প্রস্তুত হবেন, তখন কিন্তু ভেঙে পড়লে চলবে না। সেখানে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে।”

পাইলট আরও বলেন, “আপনার প্রতিপক্ষরা সবাই চ্যালেঞ্জিং। এমন না যে আপনি ছোট ছোট দলের বিপক্ষে খেলবেন এবং ভেঙে পড়ার পরও পার পেয়ে যাবেন। এখানে চাপ নিয়েই টিকে থাকতে হয়। এমন না যে আপনাকে সহজ বল করবে বা সহজ দিবে, এটা দ্বিতীয় বা তৃতীয় বিভাগের খেলা না। মাথা ঠিক রেখেই আপনাকে আন্তর্জাতিকে খেলতে হবে।”

মাঠ ও মাঠের বাইরের পরিবেশ, প্রস্তুতি, আলোচনা-সমালোচনা সবকিছুকে বড় ক্রিকেটাররা ভিন্ন চোখে দেখেন বলেও জানান পাইলট। এসময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উদাহরণ টানেন তিনি।

পাইলটের ভাষ্যমতে, “যেকোনো খেলোয়াড়ই ভুল করতে পারে, মিস করতে পারে কিন্তু তাদের মুখ দেখলেই বোঝা যায়, কারা মাঠে উপভোগ করছে এবং কারা করছে না। ভারত যখন পাকিস্তানের কাছে হারছিল, বিরাট কোহলি জানপ্রাণ দিয়ে জেতার চেষ্টা করেছে এবং ম্যাচ শেষে সে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেছে। ভালো খেলোয়াড়দের এই বৈশিষ্ট্যগুলো থাকবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa