
র্যাব-৩ এর অপারেশনস অফিসার আবু জাফর মো. রহমতউল্লাহ জানান, সোমবার (১ জুন) ভোরে রাজধানীর শাহাজাদপুর এলাকা থেকে কামাল হোসেনকে আটক করা হয়।
নিহত ২৬ জনের মধ্যে বেশ কয়েকজনকে কামাল হোসেন নিজে লিবিয়ায় পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
তিনি আরও জানান, এই ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাঠানোর কাজে আরও কয়েকজন জড়িত ছিলেন। তাদের আটকের চেষ্টা চলছে।
র্যাবের দাবি, আটক কামাল হোসেনের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



