জুমবাংলা ডেস্ক: লিবিয়া থেকে মঙ্গলবার ভোরে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশি শ্রমিক। খবর ইউএনবি’র।

ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রাম হেড শরীফুল হাসান জানান, তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১২ ফ্লাইটটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় কর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশনে অবস্থান করছিলেন।
Advertisement
কর্মীদের ঠিকানা ভেরিফিকেশনের জন্য তাদের সংশ্লিষ্ট থানাতে বার্তা প্রদান করা হয়েছে জানিয়ে তারা বলেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে স্বেচ্ছায় শ্রমিকরা দেশে ফিরে এসেছেন।
সূত্র আরও জানায়, একই কারণে বুধবার ৩৭ এবং শুক্রবার ৩৫ বাংলাদেশি দেশে ফিরবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


