Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার লিবিয়ার নাগরিকসহ মানবপাচারকারী চক্রের ৬ জন আটক
অপরাধ-দুর্নীতি স্লাইডার

লিবিয়ার নাগরিকসহ মানবপাচারকারী চক্রের ৬ জন আটক

By Hasan Majorআগস্ট 6, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে ইতালিতে পাঠানো এবং লিবিয়ায় নিজেদের বিভিন্ন কোম্পানীতে অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড ও বাংলাদেশের ভিসার শর্তভঙ্গের দায়ে লিবিয়ার এক নাগরিক এবং তার সহযোগী সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয় লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজকে (৪৫)। পল্টন এলাকা থেকে আটক হন সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান (৬০), ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান (৩৪), ম্যানেজার মো. নজরুল ইসলাম (৪২), হিসাবরক্ষক মহিন উদ্দিন (৩১) এবং ম্যান পাওয়ার এজেন্ট মো. সোহেল (২৪)।

র‌্যাব-৩ এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সূত্রে জানতে পারে লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ ব্যতিরেকে ঢাকার সুফি ইন্টারন্যাশনাল লি. নামক রিক্রুটিং এজেন্সির সাথে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রপ্তানির ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন।  তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। লিবিয়ার নাগরিক সামির আহমেদকে ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয়।

ফারজানা হক আরও জানান, সামির আহমেদ বাংলাদেশের সাধারণ নাগরিকদের চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশ পাঠানো হবে, বিশেষত ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন। লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর বহুসংখক নিয়োগ ও অধিক বেতন দেওয়া হয় বলেও ব্যাপক প্রচারণা চালান। বাংলাদেশের  নাগরিকদের নির্ধারিত দালালের মাধ্যমে সংগ্রহ করে অবৈধভাবে বিদেশে পাঠাতে প্ররোচিত করে আসছিলেন সামির আহমেদ।

বুধবার পল্টন এলাকা থেকে লিবিয়ার নাগরিক সামির আহমেদের অবৈধ কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত বাংলাদেশের সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এএসপি ফারজানা হক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

জুন 15, 2026
প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জুন 15, 2026
জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

জুন 15, 2026
Latest News
আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শান্তিচুক্তিতে পৌঁছালো

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

গ্রেপ্তার

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

সাক্ষ্যগ্রহণ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa