Advertisement
জুমবাংলা ডেস্ক: লোকোমোটিভ তৈরির কার্যক্রম পরিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। খবর বাসসের।

রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের (প্রগ্রেস রেল লোকোমোটিভ, ইউএসএ) এর আমন্ত্রণে তিনি আজ সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এ সফরে মন্ত্রী ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০ টি ব্রডগেজ লোকোমোটিভ কেনা হচ্ছে। গত বছরের ১৪ জানুয়ারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানের সাথে চুক্তি মূল্য ১১৩৫ কোটি টাকা। প্রতিটি লোকোমোটিভের মূল্য পড়ছে ২৮ কোটি ৩৯ লাখ টাকা। এডিবির অর্থায়নে লোকোমোটিভ ক্রয় করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ফেব্রুয়ারি ২০২২ সালের মধ্যে ৪০টি লোকোমোটিভ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ থাকবে এই লোকোমোটিভগুলো।

রেলপথ মন্ত্রী ও প্রতিনিধি দলটি লোকোমোটিভ তৈরির কারখানাসহ সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য এ পরিদর্শনে যাচ্ছেন। পরিদর্শন শেষে আগামী ২১ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.