Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শচীনকে টপকে ওপেনিংয়ে ওয়ার্নারের বিশ্বরেকর্ড
খেলাধুলা

শচীনকে টপকে ওপেনিংয়ে ওয়ার্নারের বিশ্বরেকর্ড

By rskaligonjnewsSeptember 10, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেও ডেভিড ওয়ার্নারকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছিলেন অনেকে। মূলত টেস্টে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা তাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে ওয়ানডে বিশ্বকাপের বছরে রীতিমতো আগুন ঝরাচ্ছেন ওয়ার্নার। সেই ধারাবাহিকতায় এবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন বাঁহাতি এই ওপেনার।

শচীনকে টপকে ওপেনিংয়ে ওয়ার্নারের বিশ্বরেকর্ড শনিবার (৯ সেপ্টেম্বর) ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯২ রানের পাহাড় গড়ে ১২৩ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারী অস্ট্রেলিয়া। এই ম্যাচে ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৬তম সেঞ্চুরি হাঁকিয়েছেন অজি এই ব্যাটার।

এতদিন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে লিটল মাস্টার শচীনের সমান ৪৫টি সেঞ্চুরি নিয়ে রেকর্ড ভাগাভাগি করছিলেন ওয়ার্নার। দুই তারকা ওপেনারের পর সেঞ্চুরির দিক থেকে ওই তালিকায় আছেন যথাক্রমে ক্রিস গেইল (৪২), সনাৎ জয়সুরিয়া (৪১), ম্যাথু হেইডেন (৪০) ও রোহিত শর্মা (৩৯)।

পুরো ক্যারিয়ারজুড়ে বেশিরভাগ ম্যাচে চার নম্বরে ব্যাট করেছিলেন শচীন। এদিন কেবল ওপেনিংয়ে সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া হয়েছে তার। ওই পজিশনে সেঞ্চুরির সংখ্যায় শীর্ষেই আছেন ভারতের সাবেক এই ব্যাটার। চারে নেমে তিনি সবমিলিয়ে ৪৮টি সেঞ্চুরি করেছেন। একই পজিশনে ৩৯ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।

Advertisement

অন্যদিকে, ওপেনিংয়ে সেঞ্চুরির রেকর্ড ভেঙে আরেকটি কীর্তিতে শচীনের পাশে বসেছেন ওয়ার্নার। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন দুজন। তারা ৫টি করে সেঞ্চুরি করেছেন। ৪ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এদিন ৯৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় সাজানো ১০৬ রানের ইনিংস খেলেছেন তিনি। মার্নাস লাবুশেনও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উপহার দেন। আগের ম্যাচে অপরাজিত ৮০ রানের ইনিংসে দলকে জয় উপহার দেওয়া এই ব্যাটার এদিন খেলেন ৯৯ বলে ১৯টি চার ও ১ ছক্কায় ১২৪ রানের ঝকঝকে এক ইনিংস।

আরও পড়ুন: ‘রিয়াদকে দলে নিতে হলে মিরাজকে বাদ দিতে হবে’
এছাড়া আরও দুটি ফিফটি এসেছে অজি ব্যাটার ট্রাভিস হেড ও জস ইংলিশের কাছ থেকে। যার ওপর ভর করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯২ রান সংগ্রহ করেছে। এদিনের সংগ্রহটি ওয়ানডে ফরম্যাটে অজিদের তৃতীয় সর্বোচ্চ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৬ সালে প্রোটিয়াদের বিপক্ষে ৪৩৪ রানের পুঁজি গড়েও ম্যাচ হেরেছিল তারা।

টিভিতে আজকের (১০ সেপ্টেম্বর ২০২৩) খেলা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa