শচীনকে পেছনে ফেলে নতুন এক মাইলফলকে কোহলি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দলের জয়ে শেষ পর্যন্ত উইকেটে থাকতে না পারার আক্ষেপ। তবে এসবের মধ্যেই বিরাট কোহলি ছুঁয়ে ফেলেছেন একটি মাইলফলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টের তৃতীয় দিনে রবিবার এই ইনিংসের পথে ভারতীয় ব্যাটিং গ্রেট ২৫ হাজার রানের রেকর্ড গড়েছেন।

ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। তবে তার চেয়ে কম ইনিংসে এই উচ্চতায় পা রাখতে পারেননি আর কেউ। এ রেকর্ডে তিনি পেছনে ফেলেন পূর্বসূরি শচীন টেন্ডুলকারকে, আগেও বেশ কিছু রেকর্ডে যাকে তিনি ছাড়িয়ে গেছেন।
কোহলি

Advertisement

২৫ হাজার থেকে ৫২ রান দূরে এই টেস্ট শুরু করেন কোহলি। প্রথম ইনিংসে তিনি আউট হন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ১১৫ রান তাড়ায় ভারত ৩৯ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে তিনি আউট হন ২০ রান করে। কাঙ্ক্ষিত অর্জন ধরা দেয় এর মধ্যেই। ৫৪৯ ইনিংসে ২৫ হাজার রান হলো কোহলির। টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস।

এ ছাড়া ৫৮৮ ইনিংসে ২৫ হাজার ছুঁয়েছিলেন রিকি পন্টিং, ৫৯৪ ইনিংসে জ্যাক ক্যালিস, ৬০৮ ইনিংসে কুমার সাঙ্গাকারা ও ৭০১ ইনিংসে মাহেলা জয়াবর্ধনে। ২৫ হাজার ছোঁয়া ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চাশের বেশি ব্যাটিং গড়ও একমাত্র কোহলিরই। এই ইনিংসের পর তার ব্যাটিং গড় ৫৩.৫৫। টেন্ডুলকার ক্যারিয়ার শেষ করেছেন ৭৮২ ইনিংসে ৪৮.৫২ গড়ে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে।

আবারো মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.