Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে : প্রতিমন্ত্রী
জাতীয়

শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 26, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে। একইসঙ্গে ৩০ লাখ আইটি ও আইটিইএস পেশাদারের কর্মসৃষ্টি হবে। ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষকে সরকারের বিভিন্ন ধরনের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।

জুনাইদ আহমেদ পলক
ফাইল ছবি
Advertisement

প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টার অফিসের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার আইটি শিল্পের জন্য ‘মিশন ৫ বিলিয়ন ডলার’ শীর্ষক স্ট্রাটেজি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন ইতোমধ্যে আইসিটি রপ্তানী ১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সাল নাগাদ মিশন ৫ বিলিয়ন স্ট্র্যাটেজি অর্জন করতে আইটি ইন্ডাস্ট্রিকে ৬টি সাব সেগমেন্টে বিভক্ত হবে। এগুলো হলো- হাইটেক ম্যানুফেকশ্চারিং, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও সার্ভিস, বিপিও, নেটওয়ার্ক, ডেটাসেন্টার, সাইবার সিকিউরিটি, আইটি ইফ্রাসট্যাক্চার ম্যানেজমেন্ট, ই-কমার্স ও ডিজিটাল ফাইন্যান্স এবং ফ্রিল্যান্সিং।

তিনি আরো বলেন দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পেমেন্ট সিস্টেমের ডিজিটাইজেশন করা হয়েছে, যা মোবাইল আর্থিক সেবা ও ই-কমার্সের দ্র্রত প্রবৃদ্ধি ঘটিয়েছে। ২০২১ সালের এপ্রিলে মোবাইলে লেনদেন হয়েছে ৬৩ হাজার ৪শ’ ৭৯ কোটি টাকা। ই-কমার্সের প্রবৃদ্ধি হয় প্রায় ১৬৬ শতাংশ।

তিনি বলেন, দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে সরকার চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়তে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স স্থাপন, ন্যাশনাল স্ট্রাটেজি ফর রোবটিক্স, আইওটি প্রণয়ন করা হচ্ছে। দেশে ৩৯টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।

পলক বলেন, দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রনয়ন করা হয়েছে। বেসরকারি খাতকে সহযোগিতা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আইআইবিএ, প্রফেসনালসদের বৈশ্বিক মানে নিয়ে যেতে ও জ্ঞানের প্রসারে শক্তিশালী ভূমিকা রাখবে এবং আগামী দিনের পেশা হিসেবে এই পেশায় বাংলাদেশকে বিশ্বে পরিচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এএমজেড সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মুসলেহ উজ জামান,পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আনেশা আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনে অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট, তানভীর ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ভাইস প্রেসিডেন্ট, মুশফিকুর রহমান। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসালা জুবায়ের।

পরে, প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস এর বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন ঘোষণা করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026

Latest News

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa