
আজ শনিবার সন্ধ্যায় ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।
আতিক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের মনোনয়ন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দলের সব অঙ্গসংগঠনকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই, যারা দেননি তাদেরও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রতিপক্ষ তাবিথ আউয়ালকেও।’
আতিক বলেন, ‘উনি অনেক প্ল্যান করেছেন ঢাকাকে গড়ার জন্য। মেয়র শপথ অনুষ্ঠানের পর আমি তাকে আমন্ত্রণ জানাবো। সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে সবার ঢাকা গড়তে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



