Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘শরত তোমার শিশির-ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে-পড়া অঞ্চলে’
জাতীয়

‘শরত তোমার শিশির-ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে-পড়া অঞ্চলে’

By Protik HossainSeptember 27, 2019Updated:September 27, 20192 Mins Read

salo_1567746943

Advertisement
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শরত তোমার শিশির-ধোওয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে-পড়া অঞ্চলে; আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি।

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। একেকটি ঋতুতে প্রকৃতি নতুন রূপে সাজে। ঋতুগুলো পর্যায়ক্রমে আবর্তন করে। শরৎ এদের মধ্যে অন্যতম। শরতকে ঋতুরানি বলা হয়। ভাদ্র ও আশ্বিনে চলে এর দৃপ্ত পদচারণ। বর্ষার শেষে নতুন আমেজের বুনিয়াদ রচনা করে এ ঋতু। কবিগুরু তাই এর বন্দনা করেছেন আনন্দে।

ঋতুরানির আপন ছন্দে সেজেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। বর্ষা বিদায় নিতে না নিতেই শরতের পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসের পরতে পরতে। এখানের কাশফুল যেন সেই জানান দিচ্ছে। কাশফুলের দোলনে মুগ্ধ সবাই। মনে হচ্ছে, বিধাতা যেন প্রকৃতির রাজা বসন্তের অহংকার কিছুটা দমনের জন্য শরতকে সাজিয়েছেন নিপুণভাবে।

গবি ক্যাম্পাসে বেড়াতে গেলে দেখতে পাবেন শরতের প্রকৃত মহিমা। বাদামতলা, খেলার মাঠ, ক্যান্টিন প্রভৃতি স্থানে জমে ওঠে শিক্ষার্থীদের গান আর আড্ডার আসর। বৃষ্টির বিড়ম্বনা না থাকায় তারা খোলা আকাশের নিচেই আনন্দ-আড্ডায় সময় পার করেন। কেউবা গল্প করে, আবার কেউ হয়তো গান গাইছেন। কারও আবৃত্তি যেন মাতিয়ে রাখে মন মাতানো শরতের পরিবেশটাকে। শরতের এমন স্নিগ্ধ পরিবেশে অনেকে কবিতা ও গান রচনা করেন।

শরতের পরিবেশ নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলুল করিম বলেন, ক্যাম্পাস জীবনে আমার প্রিয় দিনগুলো কাটছে এ সময়ে। গুরু গুরু মেঘের ক্রন্দনকে মুক্তি দিয়ে কালো আকাশকে সাদা আভায় আলোকিত করে রাখে শরৎ। নীল আকাশে সাদা মেঘের ভেলা অন্য ঋতুতে পাওয়া যায় না এতটা সহজে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফ খান বলেন, কম্পিউটারের বাইরে আমরা মনের মতো একটি জগৎ শুধু শরতেই খুঁজে পাই, যা আমাদের প্রকৃতি নিয়ে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয়।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান বলেন, শরতের আকাশটা আমার কাছে এতটাই প্রিয় যে, বারবার প্রেমে পড়ে যাই। শরতের মহিমায় শুধু শিক্ষার্থীরাই মত্ত নয়, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষিকা মাহবুবা খাতুন বলেন, শরতের কাশফুল খুবই প্রিয় আমার। প্রকৃতিতে যদি সব সময় শরৎ বিরাজ করত, তাহলে আমরা অপরূপ সুন্দর এক পৃথিবী পেতাম।

ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সরোজ মেহেদী বলেন, গবি ক্যাম্পাস চিরযৌবনা, আর এ যৌবনের পরিপূর্ণতা শরতেই পাওয়া যায়। গবি ক্যাম্পাসের সবার প্রাণে শরৎ বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। শরতের পরিবেশের মতোই হোক সুন্দর ও পবিত্র একটি জীবন গড়ার প্রত্যয় সবার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa