মরদেহ উদ্ধার

Advertisement
শরীয়তপুরে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের বিলের মধ্যে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুপার এইটে শ্রীলঙ্কা, বাদ পড়ার পথে অস্ট্রেলিয়া

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম বলেন, রাতে চাচা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে এলাকার মুরুব্বিদের জানাই, তাদেরকে সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিকেলে বিলের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।

গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী আমাদের ইউনিয়ন শ্রমিক দলের সদস্য। সে খুবই ভালো লোক ছিলেন। আমরা এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.