Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে আ. লীগের কেন্দ্রীয় নেতা আখতারউজ্জামানের শ্রদ্ধা
জাতীয় বিভাগীয় সংবাদ

শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে আ. লীগের কেন্দ্রীয় নেতা আখতারউজ্জামানের শ্রদ্ধা

By Protik HossainSeptember 27, 2019Updated:September 27, 20192 Mins Read

71293079_2360325077420329_1548131858175229952_n

Advertisement
জুমবাংলা ডেস্ক : শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ডাকসু’র সাবেক ভিপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারউজ্জামান।

আজ শুক্রবার সকালে শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমতউল্লাহ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এস এম নজরুল ইসলাম, এ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রিপন সরকার প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়মী লীগ নেতা বজলু, আফসার, বেনেজির, লাভলীসহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের আখতারউজ্জামান বলেন, ‘জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিন কেবল কালীগঞ্জের অহংকার নয়, তিনি পুরো বাংলাদেশের অহংকার। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২৭ শে সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ২২ দল সারাদেশে হরতালের আহবান করে। ওইদিন গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মিছিলে শহীদ ময়েজউদ্দিন নেতৃত্ব দেন। ওই সময় কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালালে ঘটনাস্থালেই তিনি শাহাদাৎ বরণ করেন।

তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এরমধ্যে শুক্রবার সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা আ’লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, দুপুর ১২টায় উপজেলা পরিষদের চত্ত্বরে ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৪টায় দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ, তাছাড়া কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়েনে আ’লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa