Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শাকিব খানের সঙ্গে নারায়ণগঞ্জের স্কুলে পড়েছিলেন মেসি!
খেলাধুলা ফুটবল

শাকিব খানের সঙ্গে নারায়ণগঞ্জের স্কুলে পড়েছিলেন মেসি!

By Shamim RezaFebruary 21, 2020Updated:February 21, 20203 Mins Read

শাকিব খানের সঙ্গে নারায়ণগঞ্জের স্কুলে পড়েছিলেন মেসি!

Advertisement
স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি পড়েছেন বাংলাদেশের নারায়নগঞ্জের একটি স্কুলে, তাও বাংলাদেশি নায়ক সাকিব খানের সাথে! কী বিশ্বাস হচ্ছে না তো! -জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল কিন্তু এমন উদ্ভট তথ্যই জানাচ্ছে।

লিওনেল মেসির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রোজারিওতে। এরপর কৈশর থেকে শুরু করে মেসির বাকি জীবন কেটেছে স্পেনের বার্সেলোনা আর সারাবিশ্বে ফুটবল খেলে। মাত্র দশ বছর বয়সে হরমোনজনিত রোগে আক্রান্ত হওয়া মেসি প্রথাগত পড়াশোনাতে খুব একটা এগোতে পারেননি। এরপর ১৪ বছর বয়সে তার চিকিৎসার দায়িত্ব নেয় ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমি লা মাসিয়া। এরপরের ইতিহাস সবার জানা।

অপরদিকে শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। পড়াশুনা করেছেন নারায়ণগঞ্জের গোদনাইল এলাকার একটি স্কুলে।

তবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বলছে, নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন মেসি। তাও প্রাথমিক বিদ্যালয়ে তার সহপাঠী সুপারস্টার শাকিব খান।

গুগলের সার্চবারে গিয়ে ‘where did lionel messi study’, ‘lionel messi study’, ‘lionel messi school’, ‘lionel messi education’rsquo; ইত্যাদি লিখে সার্চ দিলে সবার প্রথমেই গুগল যে তথ্যটি দেখাচ্ছে তা হলো, ‘মেসি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে পড়াশোনা করেছেন’।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামেও একই প্রশ্ন লিখে সার্চ দিলে আসে, ‘তিনি বাংলাদেশের নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন’।

সকলেই জানেন, এই দুটি তথ্যের কোনোটিই সত্যি নয়। তবে কেনো গুগল সার্চ ইঞ্জিনে এই প্রশ্ন লিখে খোঁজ করলে সবার ওপরে এই তথ্য আসে?

এই বিষয়টি বুঝতে হলে আমাদের সবার আগে গুগল সার্চ ইঞ্জিনের কাজ করার কৌশল সম্পর্কে জানতে হবে।

অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো গুগলও সার্চ দেওয়া তথ্য খুঁজে বের করতে ‘spiders’ বা ‘crawlers’ নামে স্বয়ংক্রিয় প্রোগ্রাম ব্যবহার করে। এই প্রোগ্রামগুলো ইন্টারনেটে ছড়িয়ে থাকা অজস্র ওয়েবসাইট ও ওয়েবপেইজে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে গুগলের ‘ইনডেক্সে’ জমা করে রাখে। এরপর কোন ব্যক্তি যখন গুগলে কোন কিছু জানতে সার্চ দেন তখন গুগল পুরো ইন্টারনেট না ঘেঁটে দ্রুততম সময়ে ওই ইনডেক্স থেকে একটি ফলাফল দেখিয়ে দেয়।

কিন্তু এই প্রক্রিয়াটি মোটেও নির্ভুল নয়। যার জ্বলজ্বলে উদাহরণ মেসি ও রোনালদো সম্পর্কে এমন উদ্ভট তথ্য। গুগল এই তথ্যটি সবার ওপরে দেখিয়েছে কারণ, প্রশ্নোত্তর বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট Quora তে কেউ একজন মজার ছলে মেসি-রোনালদোর পড়াশোনা বিষয়ক এক প্রশ্নের জবাবে এই তথ্য লিখে রেখেছে।

আবার এমন উদ্ভট তথ্য গুগলের সার্চ লিস্টের ফলাফলে দেখানোর অন্যতম কারণ হচ্ছে, প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা যে এগুলি কেবল তথ্যের সন্নিবেশই ঘটাতে পারে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটি যাচাই করতে পারে না। গুগল এই তথ্যটি দেখিয়েছে কারণ ইন্টারনেটে এই তথ্যটির অস্তিত্ব আছে। তার মানে এই নয় যে এই তথ্যটিই সঠিক। এর মানে হতে হতে পারে, কোনো কোনো ইন্টারনেট ব্যবহারকারী এমন উদ্ভট তথ্য নিয়ে মজা করতে করতে তা বহুদূর নিয়ে গেছেন।

সূত্র : দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa