Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা শান্তকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শান্তকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

By Tarek Hasanনভেম্বর 11, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ২২ নভেম্বর। এই সিরিজকে সামনে রেখে গতকাল (রবিবার) দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বড় দুঃসংবাদ পেল টাইগাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শান্ত।

Advertisement

সোমবার (১১ নভেম্বর) দুপুরে এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে আঘাত পান শান্ত। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। তার বদলে ফিল্ডিং করেছিলেন জাকির হোসেন। যার ফলে শান্ত যে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না তা আগে বোঝা গিয়েছিল। এবার ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে।

এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, গতকাল শারজাহতে শান্তর এমআরই করা হয়। আমরা দলের ফিজিও এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, তাতে নিশ্চিত হওয়া গেছে তার বাঁ কুঁচকিতে গ্রেড টু ধরনের স্ট্রেইন হয়েছে।

তিনি বলেন, শান্তর এখন বিশ্রাম ও পুনর্বাসন দরকার হবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না তিনি। দুই সপ্তাহ পর আমরা আবারও তার অবস্থা পর্যবেক্ষণ করব। আমিরাত থেকে দেশে ফিরে সে তার পুনর্বাসন শুরু করবে।

সুতরাং, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন টাইগার অধিনায়ক।

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে মিরাজ

অ্যান্টিগাতে প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, সেটি হবে জ্যামাইকায়। আফগানিস্তান সিরিজ খেলেই টেস্ট সিরিজের দলে থাকা খেলোয়াড়েরা সরাসরি চলে যাবেন উইন্ডিজে, বাকিরা যাবেন ঢাকা থেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

জুন 13, 2026
ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

জুন 13, 2026
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
Latest News

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa