Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না, তবে প্রতিরক্ষা কর্মীরা যাতে পিছিয়ে না যায় সেজন্য তাদের প্রশিক্ষণ দিতে চায়। খবর ইউএনবি’র।

জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ফরাসি বিমান বাহিনীর প্রধান জেনারেল ডি’আর্মে এরিয়েন ফিলিপ লাভিগেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এর জন্য শান্তি প্রয়োজন। ‘যে কোনো দেশের উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন।’

স্বাধীনতার পরে দেশে দারিদ্র্যের হার ৮২ শতাংশ ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার গত ১১ বছরে এটি হ্রাস করে ২০ দশমিক ৫ শতাংশে নিয়ে আসতে পেরেছে। ‘আমরা আর্থ-সামাজিক উন্নয়নে আরও বেশি অর্থ ব্যয় করতে চাই,’ তিনি বলেন।

সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, এই সমস্যা মোকাবিলায় মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে।

তিনি আরও  বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে দেশের মানুষের মধ্যে সন্ত্রাসবাদ সম্পর্কে সচেতনতা তৈরি করছে।

ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ককে চমৎকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

এসময় জেনারেল ডি’আর্মি এরিয়েন ফিলিপ লাভিগেন বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন।

তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং এটি তার জন্য একটি ভালো সফর ছিল বলে উল্লেখ করেন।

ফরাসি বিমান বাহিনীর প্রধান বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করেন।

তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নৌ স্বাধীনতার ওপর জোর দিয়েছেন।

দুদেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা চলছে বলে জেনারেল ডি’আর্মি এরিয়েন ফিলিপ লাভিগেন উল্লেখ করেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.