Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 30, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: দ্বিতীয়বারের মতো গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যায়ের ৭টি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

তিনি জানান, পরীক্ষায় ৫ হাজার ৫২৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫ হাজার ২২৭ জন। উপস্থিতির হার ৯৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৩০২ জন।

Advertisement

ইশরাত ইসমাইল বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃংখল পরীক্ষা আয়োজনের জন্য সকাল থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশে নজরদারিতে রাখা হয়েছিল। এতে প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’

এদিকে এ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে সুবিধার্থে সিলেটের বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২০টি বাস দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমেনা পারভিন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সদস্য সচিব জনাব ইসরাত ইবনে ইসমাইল উপস্থিত ছিলেন।

আগামী ১৩ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় কলা অনুষদ ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নেবেন ২ হাজার ২৩১ জন, ২০ আগস্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটে অংশ নেবেন ৮৩০ জন পরীক্ষার্থী। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa