Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শামীমের হাত-পা চেপে ধরে দুজন, গলায় ছুরি চালায় মাহবুব
ঢাকা বিভাগীয় সংবাদ

শামীমের হাত-পা চেপে ধরে দুজন, গলায় ছুরি চালায় মাহবুব

By Shamim RezaFebruary 17, 20203 Mins Read
Advertisement

পাঠাও চালক শামীমের হত্যাকাণ্ডে জড়িত – মামুনুর রশিদ, মাহবুবুর রহমান ও মো. মোমিন
জুমবাংলা ডেস্ক : রাজধানীর আশুলিয়া থানার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় চাঞ্চল্যকর পাঠাও রাইড চালক শামীম ব্যাপারীকে (২৮) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আজ সোমবার ভোরে মামুনুর রশিদ (২২), মো. মাহবুবুর রহমান (২০) ও মো. মোমিন মিয়া (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, শামীমের মোটরসাইকেলটি ছিনিয়ে নিতেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটায় তারা। মামুন ও মোমিন হাত চেপে ধরে, শামীমের গলায় ছুরি চালায় মাহবুব।

র‍্যাব-১ অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরে একটি আভিযানিক দল রাজধানীর আশুলিয়ার জামগড়াস্থ রুপায়ন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তিন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের শিকার শামীম ব্যাপারীর গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানায়। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। স্ত্রীসহ খিলগাঁও থানাধীন মেরাদিয়া মধ্যপাড়ায় তিনি বসবাস করতেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করেছিলেন।

পরবর্তীতে নিজে একটি মোটরসাইকেল কিনে অ্যাপভিত্তিক রাউড শেয়ারের কাজ শুরু করেছিলেন। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরার ফরাজি হাসপাতালের সামনে থেকে যাত্রী নিয়ে মোহাম্মদপুর এলাকায় যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন শামীম। কিন্তু রাত গভীর হলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে কল দেয়। রাত ১১টায় তারা টেলিভিশনের খবরে শামীমের নিহত হওয়ার বিষয়টি জানতে পারেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন আসামি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে। কিন্তু তারা টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে না। শুধুমাত্র মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশার মতো ছোট যানবাহন ছিনতাই করে থাকে। এ জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। কখনো সাধারণ যাত্রীবেশে আবার কখনো বিয়ের জন্য গাড়ি ভাড়া করার কথা বলে ছিনতাই করে থাকে।

র‌্যাব আরও জানিয়েছে, এ চক্রের সদস্যরা দিনের বেলায় নামে মাত্র বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাত গভীর হওয়ার সাথে সাথে তারা ভয়ঙ্কর ছিনতাইকারী হয়ে ওঠে। অধিকাংশ সময় ছিনতাই শেষে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। যাতে করে তারা নিরাপদে ফিরে যেতে পারে বা আক্রমণের শিকার না হয়।

শামীম হত্যাকাণ্ডে তিন আসামির ভূমিকা
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার মামুনুর রশিদ জিজ্ঞাসাবাদে জানায়- প্রায় ৫ বছর ধরে সে পেশায় একজন গার্মেন্টসকর্মী। একইসঙ্গে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ঘটনার আগের দিন রাতে শামীমের মোটরসাইকেলে করে গাবতলী থেকে আশুলিয়া যায় এবং তাকে টার্গেট করে। ঘটনার দিন বিকেল ৫টার দিকে শামীমের সঙ্গে যোগযোগ করে। তাকে গাবতলী হতে আশুলিয়ায় পৌঁছে দিতে বলে।

গাবতলী হতে আশুলিয়ার দিকে রওনা করে রাত ৯টায় সেখানে পৌঁছায় তারা। পরে সেখানে শামীমকে সিগারেট পান করার কথা বলে কৌশলে পাশের বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাহবুব ও মোমিন আকস্মাৎ শামীমের ওপর আক্রমণ করে।

জিজ্ঞাসাবাদে আসামি মাহবুব জানিয়েছে, জামগড়া এলাকায় তার একটি চায়ের দোকান আছে। সেখানে বসেই সব পরিকল্পনা হয়। ঘটনার রাতে প্রথমে সে ছুরি দিয়ে শামীমকে আঘাত করে। পরে মামুন ও মোমিন হাত চেপে ধরলে শামীমের গলায় ছুরি চালায় সে।

গ্রেপ্তার আসামি মোমিন র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ১১ বছর ধরে আশুলিয়া এলাকায় বসবাস করে সে, একজন গার্মেন্টসকর্মী। চক্রের সদস্য হিসেবে ছিনতাইয়ের গাড়ি বিক্রির কাজ করে সে। ছোট ছোট কাজের সুবিধার জন্য তারা তিন সদস্যই কাজ করে বলে জানিয়েছে মোমিন। শামীম হত্যায় তার দুই পা চেপে ধরে সহায়তা করে বলেও স্বীকার করেছে সে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.