
গতকাল দলের অন্যদের সঙ্গে পিএসজির অনুশীলনে যোগ দেয়ার কথা ছিলো নেইমারের। কিন্তু ব্রাজিল থেকে ফ্রান্সে ফেরেননি তিনি। তার এমন কাজে খুশি হতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। এক অফিসিয়াল বিবৃতিতে নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আভাস দিয়েছে ক্লাব।
পিএসজি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, ৮ জুলাই নেইমারের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিলো। তবে যথাসময়ে অনুশীলনে যোগ দেননি তিনি। এ ব্যাপারে ক্লাবের কাছ থেকে কোনো অনুমতিও নেননি। নেইমারের মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমনটা কখনোই কাম্য নয়।
এ ঘটনার পর পিএসজির ক্রীড়া বিষয়ক পরিচালক লিওনার্দো লা পেরিসিয়ান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নেইমার ইচ্ছে করলেই পিএসজি ছাড়তে পারেন। বার্সার সাথে নেইমারের বিক্রির বিষয়ে আলোচনা হওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি। কয়েকদিন আগে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ জানিয়েছিলেন, নেইমার বার্সাতে আসতে চায় তবে পিএসজি তাকে ছাড়তে চায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



