
রংপুর ব্যাট করতে নামলে ইনিংসের শুরুতেই চার ছক্কার ঝড় তুলেন আফগান ক্রিকেটার মোহাম্মাদ শাহজাদ। ২১ বল থেকে তুলে নেন নিজের অর্ধশতক। মাত্র ২৭ বল থেকে ৭ চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন শাহজাদ।
এরপর নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে রংপুর রেঞ্জার্স। কুমিল্লার লক্ষ্যমাত্রা ১৮২ রান।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রেঞ্জার্স- ২০ ওভার ১৮১/৮ (মোহাম্মাদ শাহজাদ ৬১)
(মুজিব উর রহমান ৪-০-২৫-২)
প্রসঙ্গত, এর আগে এবারের বিপিএলের আসরে একবার মুখোমুখি হয় রংপুর- কুমিল্লা। সেই ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে রংপুরকে হারায় কুমিল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



