Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাহজালাল বিমানবন্দরে প্রায় ৬ কোটি টাকার সৌদি রিয়াল জব্দ
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৬ কোটি টাকার সৌদি রিয়াল জব্দ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 30, 2022Updated:June 30, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি
Advertisement

আটককৃত সৌদি রিয়ালের মোট পরিমাণ ২২ লাখ ৯৯ হাজার ৫শ’। বাংলাদেশী মুদ্রায় যার সমপরিমাণ হলো প্রায় ৬ কোটি টাকা।

আজ ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক বাসস’কে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় গ্রেফতার এড়াতে এমিরেটস চেক ইন কাউন্টার সংলগ্ন প্যাসেঞ্জার হোল্ড ব্যাগেজ স্ক্রীনিং রুমে লাগেজ ফেলে বিমান বন্দর থেকে কৌশলে পালিয়েছেন যাত্রী মামুন খান।

এদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমিরেটস এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ চেকিং হচ্ছিল। সে সময় ফ্লাইটের প্যাসেঞ্জার’স হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। এ সময় লাগেজটির মালিককে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে বিমান বন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থা ও এভিয়েশন সিকিউরিটির উপস্থিতিতে লাগেজটি কাস্টমস হলে এনে খোলা হয়। এ সময় লাগেজের ভেতরে থাকা ৩৪ টি শাটের্র ভেতরের কাগজের বোর্ডের মধ্যে মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

তিনি আরও জানান, ওই বিমানের যাত্রী মামুনকে খুঁজে না পাওয়ায় তার লাগেজের সাথে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক বাসস’কে জানান, বুধবার রাতে যাত্রী মামুন খান এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৫) ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য চেক ইন করেন। এ ঘটনায় লাগেজের মালিক ইমিগ্রেশন কমপ্লিট না করেই এয়ারপোর্ট থেকে প্রস্থান করেন।

এ বিষয়ে অধিকতর অনুসন্ধান চলমান রয়েছে উল্লেখ করে উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী বলেন, আটককৃত বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সাথে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বৈদেশিক মুদ্রা গুলো কাস্টমস গুদামে জমা রাখা হয়েছে।

এছাড়াও কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কাস্টমস গোয়েন্দার এ কর্মকর্তা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026
OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

June 25, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026

Latest News

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa