Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল প্রতিনিধিঃ কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, শিক্ষকরা সমাজের আলোকিত মানুষ। তাদের দ্বারাই আগামী প্রজম্ম আলোকিত হবে। উন্নত সম্মৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে। উন্নত বাংলাদেশের চালিকাশক্তি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার প্রধান দায়িত্ব শিক্ষকদের।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা। এ পেশার সম্মান ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পারিপার্শিক উন্নয়নে কাজ করছে।

মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন। এসময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোাসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোওয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক। সম্মেলনে মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.