Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি ‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছ থেকে এসেছে’
অপরাধ-দুর্নীতি ক্যাম্পাস জাতীয় বরিশাল

‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছ থেকে এসেছে’

By Hasan Majorসেপ্টেম্বর 23, 2019Updated:সেপ্টেম্বর 23, 20193 Mins Read

শিক্ষার্থীদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার আদেশ সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এসেছে বলে অভিযোগ করছেন সদ্য পদত্যাগ করা সহকারী প্রোক্টর মোঃ হুমায়ুন কবির।

তিনি দাবি করছেন, যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন। খবর বিবিসি বাংলার।

অন্যদিকে এটি আন্দোলনকে উস্কে দেয়ার চেষ্টা বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার মোঃ নাসিরউদ্দীন।

মোঃ হুমায়ুন কবির বলছেন, “উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে ভেতরে আসতে না পারে সেজন্য প্রশাসন থেকে সিদ্ধান্ত হয় যে যারাই ভেতরে আসবে, তাদের যে কোন মূল্যে ফেরাতে হবে। সেটা করতে গিয়ে দা, লাঠি, যত ধরনের দেশি অস্ত্র আছে সেগুলো দিয়ে আমাদের স্টুডেন্টদের মেরে বিলের মধ্যে, রাস্তায় ফেলে রাখা হয়। আপনারা নিশ্চয়ই পত্রিকায় ছবি দেখেছেন।”

তিনি বলেন, “আমিতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেই ছিলাম। যখন বৈঠকটা হয় তখন আমি তার প্রতিবাদ করেছি যে এরকম সিদ্ধান্ত নেয়া যাবে না। তারা আমার কথা মানে নাই। যে কারণে আমার পদত্যাগ।”

গোপালগঞ্জের এই বিশ্ববিদ্যালয়টিতে এখন উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।

আইন বিভাগের শিক্ষার্থী এবং একই সাথে ওই বিশ্ববিদ্যালয়ে একটি দৈনিকের সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে ফেসবুকে একটি পোষ্ট দেয়ার জন্য বহিষ্কারের জের ধরে শুরু হওয়া আন্দোলন গত দুদিনে আরও জোরালো হয়েছে।

এখন যুক্ত হয়েছে নানা ধরনের পুরনো ক্ষোভ নিয়ে দাবিদাওয়া ও উপাচার্যের বিরুদ্ধে আড়াই কোটি টাকা দুর্নীতির অভিযোগ।

শনিবারই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর তার প্রতিবাদে পদত্যাগ করলে বিষয়টি নতুন মোড় নেয়।

মোঃ হুমায়ুন কবির বলছেন, “বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরের কাজ হল শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া। সেই নিরাপত্তা দিতে আমি ব্যর্থ হয়েছি। আমার শিক্ষার্থীরা আমার সন্তান সমতুল্য। এই অবস্থায় আমি নৈতিকভাবে এই পদে থাকতে পারি না।”

সহকারী প্রোক্টরের পদ থেকে পদত্যাগ করলেও মি. কবির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে বহাল আছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন, ভেটেরিনারি মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়ার রশীদ বলছেন, “শুরু থেকে আমাদের একটাই দাবি যে আমরা ভিসির পদত্যাগ চাই। তিনি শিক্ষার্থীদের সাথে যে অন্যায় আচরণ করে এসেছেন, এছাড়া বিভিন্ন সময়ে উনি ফেসবুকে লেখালেখি বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অন্যায়ভাবে বহিষ্কার করেছেন। তার প্রতিবাদে আমরা এই দাবিটা নিয়ে এসেছি।”

বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী তন্বী সাহা বলছেন, “শুধু যে জিনিয়াকে বহিষ্কারের জন্য এই আন্দোলন হচ্ছে সেটা নয়। বহিষ্কার এর আগেও হয়েছে যেগুলো ধামাচাপা পরে গেছে। অনেকের বাবা মাকে অপমান করা হয়েছে। আমরা সবার জন্য আন্দোলন করছি। আন্দোলন দমানোর জন্য আমাদের সহপাঠীদের বাইরের সন্ত্রাসীদের দ্বারা পেটানো হয়েছে।”

শিক্ষার্থীদের উপর হামলার আদেশ দিয়েছেন এমন অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক খোন্দকার মোঃ নাসিরউদ্দীন। তিনি বলেছেন, “এটার প্রশ্নই আসে না। এর কোন ডকুমেন্ট, প্রমাণ সে (মোঃ. হুমায়ুন কবির) কী দেখাতে পারবে?”

তিনি আরও বলছেন, “দুই কিলোমিটার দূরে হয়েছে ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ভেতরেও না। কোনভাবে আমার উপর দোষ চাপানো অন্যায়। কারা যে করেছে সেটা আমার জানার কোন প্রশ্নই আসে না।”

এটি আন্দোলনকে উস্কে দেয়ার চেষ্টা হতে পারে বলে উল্লেখ করে তিনি বলছেন, “এটা হয়তো স্যাবোটাজ। কারণ ওই সময় কিন্তু দ্বিতীয় দিনে আন্দোলনটা অনেকটা স্তিমিত-ভাব পরিলক্ষিত হয়েছে। এটা করাতে তারপর দেখা গেলো আবার ওরা চাঙ্গা হয়ে গেছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

জুন 16, 2026

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
Latest News
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa