জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলা চরমজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রেণিকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

image-89736-1570264554

Advertisement

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান বাদী হয়ে চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরনবী মাস্টারের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত এ অভিযোগ দায়ের করেন।

শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান জানান, অনিয়মতান্ত্রিকভাবে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. নূরনবী মাস্টার। এ কারণে উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) ওয়াহিদুর রহমান অভিযোগের তদন্তে যান।

তিনি বলেন, বৃহস্পতিবার ওই অভিযোগের ভিত্তিতে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে গেলে অতর্কিতভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরনবী আমাকে গালমন্দ করতে থাকেন, এক পর্যায়ে আমাকে হাত ধরে গলা ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। আমার হাতে থাকা কাগজপত্র ছিনিয়ে নিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে।

তিনি অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যে হামলা করে কিলঘুষি মেরে টানাহেঁচড়া করে তাকে হত্যার চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

তবে চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরনবী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বিষয়টি তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google