শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, শিক্ষা নিয়ে দেশ গড়বো বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর আজই তার প্রথম কর্মদিবস।
আরও পড়ুনঃ
তিনি বলেন, বাংলা ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে। ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু মন্ত্রণালয়কে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


