Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার শিথিল লকডাউন শুরু, চলছে বাস-লঞ্চ ও ট্রেন
জাতীয় স্লাইডার

শিথিল লকডাউন শুরু, চলছে বাস-লঞ্চ ও ট্রেন

By Hasan MajorJuly 15, 20213 Mins Read

শিথিল লকডাউন শুরু, চলছে বাস-লঞ্চ ও ট্রেন

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার ভোর থেকে শিথিল হয়েছে। আসনের অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলছে। স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা হচ্ছে শপিংমল, মার্কেট।

বুধবার গভীর রাত থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। অনলাইনে ট্রেনের বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। আজ বৃহস্পতিবার ভোর থেকে দেশের বিভিন্ন রুটে শুরু হয় ট্রেন চলাচল।

জাতীয় পরামর্শক কমিটির পাশাপাশি বিশেষজ্ঞরা বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ দিলেও ‘ঈদ উদযাপন ও দরিদ্র মানুষের রোজগারের স্বার্থে’ তা শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই ভোর থেকে আবার ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হবে। তাতে জরুরি সেবা বাদে শিল্পকারখানাসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার কঠোর লকডাউনের শেষ দিনে বিধিনিষেধ শুধু কাগজেই ছিল। ঢাকাসহ দেশের প্রায় সর্বত্রই যানবাহন ও জনচলাচল ছিল স্বাভাবিক ও নির্বিঘ্ন। গণপরিবহন বাদে সব ধরনের গাড়ি চলেছে। রাজধানীর বিভিন্ন সড়কের ট্রাফিক পয়েন্টগুলোতে যানজটও ছিল আগের কয়েক দিনের মতো। রাজধানীর বাইরে মহাসড়কেও ছিল যানজট। মহানগর ও জেলা শহরগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক সময়ের মতোই দেখা গেছে। ফেরিঘাটে ছিল নদী পারাপারের ভিড়।

শেষ দিনে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখাইরুল ইসলাম সমকালকে জানিয়েছেন, ১৪ দিনের লকডাউনে রাজধানীতে গ্রেপ্তার হয়েছে ৯ হাজার দু’জন। ডিএমপি সূত্র জানায়, বুধবার ভ্রাম্যমাণ আদালত ১০৫ জনকে জরিমানা করেছেন। এ ছাড়া ট্রাফিক বিভাগ ৭৪৪টি বিধিনিষেধ ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নিয়েছে। ১৪ দিনে ভ্রাম্যমাণ আদালত দুই হাজার ৯৯৯ জনের কাছ থেকে দুই দুই কোটি ২০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছেন।

বুধবার রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর রোড, নিউমার্কেট, ধানমন্ডি, মহাখালী, ফার্মগেট, পান্থপথ, মগবাজার, পল্টন ও গুলিস্তান এলাকা ঘুরে সড়কে রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের বেশ চাপ দেখা গেছে। পণ্যবাহী গাড়ির চলাচলও ছিল বেশি। বড় মার্কেট, বিপণিবিতান না খুললেও রাস্তার পাশে, অলিগতিতে প্রায় সব দোকানপাটই খোলা ছিল।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় গত ২২ জুন ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রাজধানীকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। জুন মাসের শেষ তিন দিন ‘সীমিত’ লকডাউন শেষে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখে সরকার। রিকশা ছাড়া বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের যানবাহনও বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে যতই দিন গড়িয়েছে, ততই সড়কে যানবাহন ও জনচলাচল বেড়েছে।

লকডাউন শিথিল হলেও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিধিনিষেধ শিথিল থাকাকালে পর্যটন, বিনোদন কেন্দ্রে গমন এবং জনসমাগম হয় এমন রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

বুধবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দেশনায় জানিয়েছে, গণপরিবহনে আসনের অর্ধেকের বেশি যাত্রী তোলা যাবে না। নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে যাত্রী ওঠানামা করতে হবে। বাসে চালক, যাত্রীসহ সবাইকে মাস্ক পরতে হবে। যাত্রার আগে ও পরে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। ৬০ শতাংশের বেশি বাড়তি ভাড়া নেওয়া যাবে না।

বুধবার রাজধানীর গাবতলী ও মহাখালী টার্মিনালে দেখা গেছে, ২৩ দিন বন্ধ থাকার পর দূরপাল্লার বাস চালুর প্রস্তুতি চলছে। গাড়ি ধোয়ামোছা ও মেরামতের কাজ চলছে। শপিংমল, মার্কেট খুলতে একই প্রস্তুতির চিত্র ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa