Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস শিবির না হলে তোর ফেসবুকে এসব স্ট্যাটাস কেন
ক্যাম্পাস জাতীয়

শিবির না হলে তোর ফেসবুকে এসব স্ট্যাটাস কেন

By Shamim RezaOctober 12, 2019Updated:October 12, 20192 Mins Read

jion_abrar

Advertisement
জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে গতকাল শুক্রবার ফাহাদ হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জিয়ন আদালতের কাছে ফাহাদ নির্যাতনের রোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। জিয়ন জবানবন্দিতে বলেন, তিনি নিজেও নির্যাতনে সরাসরি অংশ নেন। মারধরের সময় ফাহাদ বারবার তার হাত ধরে। ফাহাদের ওপর দফায় দফায় হামলা চালান অনিক সরকার, রবিন, সকাল ও মুজাহিদুর রহমান। ফাহাদের পায়ের নিচে স্টাম্প দিয়ে পেটাতে থাকে সকাল।

জিয়ন বলেন, ফাহাদকে শিবির সন্দেহে যখন ২০১১ নম্বর কক্ষে মারধর করা হচ্ছিল, তখন তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করেন। এক পর্যায়ে বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, আমাকে মারছ কেন।’ এরপর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। এক পর্যায়ে নিজের প্রাণ বাঁচাতে ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের কয়েকজন ছাত্রের নাম বলেন। জানান, ওরা শিবিরকর্মী হতে পারে। ওই নামগুলো নিয়ে তাৎক্ষণিক খোঁজ নিয়ে জানতে পারে, তারা শিবিরকর্মী নয়। এ অবস্থায় ‘মিথ্যা’ বলার অপরাধে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।

জিয়ন জানান, পেটানোর সময় ফাহাদ নিজেকে শিবিরকর্মী বলে অস্বীকার করছিল। হামলাকারীরা এ সময় বলতে থাকে, ‘শিবির না হলে তোর ফেসবুকে এ ধরনের স্টাটাস কেন’। নির্যাতনের সময় বেশ কয়েকবার ফ্লোরে শুয়ে পড়েন ফাহাদ। তাকে আবার

তুলে মারধর করা হয়। কেউ কেউ তখন বলছিল ‘ও ভং ধরেছে। ওষুধ পড়লে ঠিক হয়ে যাবে।’ নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকবার বমিও করে ফাহাদ।
৫ দিনের রিমান্ডের চার দিন শেষে গতকাল শুক্রবার জিয়নকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দেন এই মামলার আরেক আসামি ইফতি মোশাররফ সকাল।

সূত্র জানায়, ফাহাদকে ধরে নেওয়ার পর তার মোবাইল ও ল্যাপটপ চেক করেন কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। ওই সময় বুয়েট শাখা ছাত্রলীগের জিয়ন ২০১১ নম্বর কক্ষে যান। এসময় ফাহাদের কাছে মেহেদি জানতে চান বুয়েটে কারা কারা শিবির করছে। তিনি দেখেন ফাহাদ ভয়ে এলোমেলো কথা বলে। এ সময় অন্য কেউ একজন ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে আসে। ওই স্টাম্প দিয়ে ফাহাদকে মারধর করে সকাল। এক পর্যায়ে বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অনিক সরকার বেধড়ক পেটাতে থাকে। হাঁটু, পা, পায়ের তালু ও বাহুতে স্টাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ভেঙে যায় স্টাম্প। পরে মশারি টানানোর লোহার রড দিয়ে মারা হয়। অনিক মারতে মারতে ক্লান্ত হয়ে পড়লে নতুনভাবে মারতে শুরু করেন জিয়ন। ফাহাদকে চড় এবং স্টাম্প দিয়ে হাঁটুতে মারতে থাকে। পরে রশি দিয়ে মারতে থাকে মুজাহিদ। মারধরের পর ফাহাদ অচেতন হয়ে পড়লে হামলাকারীদের কেউ কেউ বলে, ‘ওকে গোসল করিয়ে মালিশ করিয়ে দেওয়া হোক।’ এ সময় আরবারের কক্ষ থেকে কাপড়-চোপড় আনা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa