
শুধুমাত্র ছোট হালকা যানবাহন (প্রাইভেট কার, এ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস) চলাচল করবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা বৈঠক শেষে এসব কথা বলেন।
বিকল্প ব্যবস্থা হিসেবে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া এবং চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের আলুবাজার নৌরুটে ফেরিতে চলাচল করবে। আজ থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু আমাদের মর্যাদার স্থাপনা; আত্মসম্মানের অনুভূতি। এ সেতুর পিলারের সাথে ফেরির সংঘর্ষের ঘটনায় আমরা বিব্রত ও দুঃখিত। এটি আমাদের জন্য উৎকন্ঠার বিষয়। পদ্মা সেতুতে আঘাত মানে; আমাদের হৃদয়ের মধ্যে আঘাত। বার বার হৃদয় ক্ষত হোক, সেটা চাইনা। পদ্মা সেতু আমাদের চ্যালেঞ্জ, মানমর্যাদার স্থাপনা।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চে চলাচল করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



