Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিয়ালের সাথে অটোরিকশার ধাক্কায় তরুন পুলিশের মৃত্যু
জাতীয়

শিয়ালের সাথে অটোরিকশার ধাক্কায় তরুন পুলিশের মৃত্যু

By Bhuiyan Md TomalDecember 4, 20242 Mins Read

শিয়ালের সাথে অটোরিকশার ধাক্কায় তরুন পুলিশের মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ফাহিম আহাম্মদ জিদান (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত পুলিশ সদস্য নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদরাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের ছেলে। নিহত পুলিশ সদস্য ডিএমপি ঢাকা দক্ষিণ ভাটারা থানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদান ছুটিতে বাড়ি ফিরছিলেন। ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে নান্দাইলে বাড়িতে যাওয়ার সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়।

এসময় পুলিশ সদস্যসহ অটোরিকশার বেশ কয়েকজন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য জিদানকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক ডা. মুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদানের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে । পরে নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে তা হস্তান্তর করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa