Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এভারটনকে উড়িয়ে দিয়ে শিরোপা উদযাপন করলো ম্যানসিটি
খেলাধুলা ফুটবল

এভারটনকে উড়িয়ে দিয়ে শিরোপা উদযাপন করলো ম্যানসিটি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 24, 2021Updated:May 24, 20213 Mins Read

এভারটনকে উড়িয়ে দিয়ে শিরোপা উদযাপন করলো ম্যানসিটি

Advertisement

স্পোর্টস ডেস্ক: দুই গোলের মাধ্যমে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়েছেন সার্জিও এগুয়েরো। তার এই দুই গোলে আগেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হওয়া ম্যানচেস্টার সিটি রোববার লিগের শেষ ম্যাচে এভারটনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব করেছে। ইতিহাদের ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকার এটি পঞ্চম লিগ শিরোপা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইংলিশ চ্যাম্পিয়নদের বিদায় জানাচ্ছেন। ম্যাচ শেষের ২৫ মিনিট আগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে এগুয়েরো দুই গোল করেছেন। এর আগে কেভিন ডি ব্রুইনা, গ্যাব্রিয়েল জেসুস ও ফিল ফোডেনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। পোর্তোর মাঠে আরেক ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে কোন ধরনের ঘাটতি রাখতে চায়নি সিটিজেনরা।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে এগুয়েরো বলেছেন, ‘এখানে আমি যখন এসেছিলাম তখন প্রথম শিরোপাটা ক্লাব ও একইসাথে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর ম্যান সিটির শিরেপো জয় অনেকটা অভ্যাসে পরিনত হয়। আমি দারুন খুশী, কারন একটি ক্লাবের দীর্ঘ ১০ বছর কাটানো মোটেই সহজ কাজ নয়। আমার জন্য এটা অনেক বেশী সম্মান ও গৌরবের। এই ম্যাচটির আগে আমার কেমন যেন অবাক লাগছিল। খুব একটি স্বস্তি বোধ করছিলাম না। ঐ সময় আমি শুধুমাত্র ভাল মুহূর্তগুলোর কথা চিন্তা করেছি। আশা করছি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেকে শেষবারের মত প্রমান করতে পারবো।’

ম্যানেজার পেপ গার্দিওলা শেষ বাঁশি বাজার সাথে সাথে অনেকটাই আবেগপ্রবন হয়ে পড়েন। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন এগুয়েরো তাদের সকলের কাছে একজন বিশেষ ব্যক্তি ছিলেন। শিরোপা উৎসবের আনন্দ সমর্থকদের সাথে ভাগাভাগি করতে গিয়ে সিটি বস বলেছেন, ‘সে আমাকে দারুণভাবে সহযোগিতা করেছে। তার কোন বদলী কখনই হবে না। এই ক্লাবে অনেক খেলোয়াড়ই খেলেছে, জো হার্ট, ডেভিড সিলভার মত খেলোয়াড়রাও ক্লাবটিকে অনেকদুর এগিয়ে নিয়ে গেছেন। সবার মধ্যে এগুয়েরো সত্যিই ভিন্ন একমাত্রা যোগ করেছেন।’

করোনভাইরাসের কারনে বিভিন্ন বিধিনিষেধের পর দীর্ঘ ১৪ মাস পর কাল মাঠে সমর্থকরা প্রবেশের অনুমতি পেয়েছিলেন। একদিকে শিরোপার আনন্দ, অন্যদিকে প্রিয় তারকাকে বিদায়, সব মিলিয়ে ইতিহাদের পরিবেশ ছিল মিশ্রতায় পরিপূর্ণ। এই পরিবেশের মধ্যে এভারটনও নিজেদের সামলে উঠতে পারেনি। ম্যাচের আগে সিটির দলীয় বাসকে স্বাগত জানিয়েছে হাজারো সমর্থক। কাল ইতিহাদ স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন মাত্র ১০ হাজার সমর্থক। কিন্তু মাঠ ও মাঠের বাইরে এক উৎসবমুখর পরিবেশে এগুয়েরোকে বিদায় জানিয়েছেন সমর্থকরা। সিটি তারকাকে বিদায় জানাতে এভারটনের খেলোয়াড়রা গার্ড অব অনারের ব্যবস্থা করেন। এসময় অবশ্য সিটির খেলোয়াড়রাও তাদের সাথে যোগ দেয়।

সাম্প্রতিক সময় ইনজুরির কারনে পুরো ৯০ মিনিট খেলার জন্য ফিট ছিলেন না এগুয়েরো। প্রিয় তারকাকে ছাড়াই অবশ্য সিটি প্রাথমিক কাজটুকু সেড়ে রেখেছিল। ৭১ মিনিটে আর্জেন্টাইন তারকার প্রথম গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। ফার্নান্দিনহোর ক্রস থেকে ৭৬ মিনিটে এভারটনস গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে হেডের সাহায্যে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন এগুয়েরো। শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন এই তারকা। কিন্তু এবার তার হেড সরাসরি পিকফোর্ডের হাতে ধরা পড়ে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa