Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিশুদের পানি ছিটানোকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

শিশুদের পানি ছিটানোকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

By Saleh MohammadAugust 14, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শরীরে পানি ছিটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুদের পানি ছিটানোকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

Advertisement
মঙ্গলবার বিকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে সালাউদ্দিন (৫৫) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীঘর গ্রামের দুই শিশু পরস্পরের মধ্যে পানি ছিটানোর ঘটনাকে কেন্দ্র করে বড় হাটি ও সারংবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী শিরো মিয়া সমকালকে বলেন, শ্রীঘর গ্রামের বড় হাটির জাদন মিয়ার ছেলে আজাদ মিয়া ও সারংবাড়ির মোতালিব মিয়ার ছেলে হৃদয় মিয়া পুকুরে গোসল করতে যায়। পরে এক অপরকে পানি ছিটানোকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এক পর্যায়ে এর উত্তেজনা বড়দের মধ্যে ছড়িয়ে পরে। পরে দুই গোষ্ঠীর লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ৫০জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মোরছালিন ও আয়েশা আক্তারকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত আলমগীর (৩০), স্বপন মিয়া(৬), মির্জা আলী(৪০), ছায়েদুল(২৬), আমীর আলী(২৬), তাজু মিয়া(৩৫), মোশারফ(৩০), নূরআলম(২২), সিরাজ মিয়া(৬৫), শহিদুল(২৮), আকিদুল(২৫), সাদিয়া(১৭), রজব আলী(৪০), আরিফ(৩০), আসাদ(৩০), জলিল(৩৮), এমদাদ(৩৫), দুলাল(২৮), হাফিজ(২২), মঞ্জু মিয়া(৩২), ডালিম(৩২), আজাদ(১৮), বিল্লাল(২৫), আসমত আলী(৬৬), শাহিন(৩০) ও আনিসসহ(৩০) অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বলেন, পুকুরে গোসল করতে গিয়ে বাচ্চাদের মধ্যে পানি ছিটানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa