Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুদ্ধি অভিযানে যারা টার্গেট সবাইকে আইনের আওতায় আনা হবে : কাদের
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

শুদ্ধি অভিযানে যারা টার্গেট সবাইকে আইনের আওতায় আনা হবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 2019Updated:October 19, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

কাদের
ফাইল ছবি

আজ শনিবার নারায়ণগঞ্জে মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরও তাদেরকে কোনো ছাড় দেয়া হয়নি। শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিরোধী দলের সাথে আমরা বৈরী সম্পর্ক চাই-না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই বিরোধীদল গঠনমুলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরাও তাদের ব্যাপারে অনেক সহনশীল। বিএনপি’র ৭ জন সংসদ সদস্য থাকার পরও একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেয়া হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যরা পার্লামেন্টের ভেতরে বাইরে যা খুশি বলছেন। বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কোন বাধা দেয়া হচ্ছে না। যে সহনশীল আচরণ করা হচ্ছে তা শেখ হাসিনা সরকার আছে বলেই করা হচ্ছে। দলের সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠনের মেয়াদ ৭-৮ বছর পেরিয়ে গেছে নভেম্বরের মধ্যে সেসব সংগঠনের সম্মেলন শেষ হবে। এসব সম্মেলনে নতুন কমিটি নবীন-প্রবীণের সমন্বয়ে গঠন করা হবে।

Advertisement

আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময়েই হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার। তিনি সব সময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন। কাউন্সিলররা দলের সভাপতি শেখ হাসিনার ওপরেই কমিটি গঠনের সব দায়িত্ব ছেড়ে দেন। আমার বিশ্বাস এবারের সম্মেলনের মাধ্যমে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে। সম্মেলনের মাধ্যমে অনেক নতুন মুখের জায়গা কমিটিতে হবে।

পৃথিবীর উন্নত দেশগুলোতে মহাসড়ক মেইন্টেইনেসের জন্য টোল আদায় করা হয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চারলেন বিশিষ্ট সড়কে টোল আদায়ের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। আমরাও বিদেশীদের মতো সড়ক মেইন্টেনেসের জন্য টোল আদায় করবো। সে বিষয়ে মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, এবারের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা সর্বকালের সবচেয়ে বেশি স্বস্তির হয়েছে। নতুন তিনটি সেতু খুলে দেয়া হয়েছে। পুরাতন সেতুর সব কাজ আগামী মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন সেতুর পাশাপাশি পুরাতন সেতু তিনটির সংস্কার কাজ শেষে খুলে দেয়া পর এই সড়কে কোনো যানজট থাকবে না। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa