ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টায় শুরু হয়ে এই শুনানি; চলে বিকাল ৫টা পর্যন্ত।

শুনানির অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর

Advertisement

আজ মোট ১১২ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৩৭টি। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৯ জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমাণ রয়ছে ২১টি আবেদন।

এদিন নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানিতে হট্টগোল, উত্তেজনারও সৃষ্টি হয়।

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহীসহ যাত্রীবাহী বিমান নিখোঁজ

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.