Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news শুরুতেই একাধিক সিদ্ধান্ত, আইসিসি-এসিসিতে তামিম
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

শুরুতেই একাধিক সিদ্ধান্ত, আইসিসি-এসিসিতে তামিম

By Tarek Hasanএপ্রিল 8, 20263 Mins Read

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কাজে নেমে পড়ল তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। প্রথম বৈঠকেই প্রশাসনিক ধারাবাহিকতা থেকে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব-সবকিছুতেই মিলেছে দ্রুত সিদ্ধান্তের ইঙ্গিত।

তামিম ইকবাল

Advertisement

তামিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরই দ্রুত কার্যক্রম শুরু করেছে গতকাল। দায়িত্ব পাওয়ার দিনই সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম সভায় বোর্ডের নিয়মিত কার্যক্রম সচল রাখা, আর্থিক কাঠামো নির্ধারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বৈঠক মূলত পরিচিতিমূলক হলেও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে ব্যাংক সিগনেটরি নির্ধারণ ছিল অন্যতম। বিসিবির আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য সিগনেটরি দুটি ভাগে ভাগ করা হয়েছে-ম্যানেজমেন্ট এবং বোর্ড বা অ্যাডহক কমিটি। ম্যানেজমেন্ট অংশে থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও হেড অব ফাইন্যান্স, আর বোর্ডের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন সভাপতি তামিম ইকবাল এবং ফাইন্যান্স কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

সভা শেষে অ্যাডহক কমিটির সদস্য ও মুখপাত্র তানজিল চৌধুরী প্রথম বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথমে আসলে একটা সৌজন্য সাক্ষাৎ, আমাদের ইন্ট্রোডাকশন হলো। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত আমাদের যে ব্যাংকের সিগনেটরি আছে, সেগুলো দুটো গ্রুপে ভাগ করা থাকে- একটা ম্যানেজমেন্ট গ্রুপে এবং আরেকটা বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।’

তানজিল আরও বলেন, ‘ম্যানেজমেন্টের যেটা, সেটা নিয়মিত, আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন। অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটির যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, উনি সিগনেটরি হবেন।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বিসিবির প্রতিনিধিত্ব নিয়েও সিদ্ধান্ত হয়েছে এই সভায়। প্রথা অনুযায়ী বোর্ড সভাপতিই এসব বৈঠকে অংশ নেন। সেই অনুযায়ী তামিম ইকবালকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি অ্যাডহক কাঠামোর কারণে আইসিসির পরামর্শে থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তাও।

এই প্রসঙ্গে তানজিল বলেন, ‘আরেকটি সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে, ক্রিকেট বোর্ড থেকে। সেটা মূলত বাই ট্রাডিশন এন্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা প্রেসিডেন্ট মহোদয় অ্যাটেন্ড করেন। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবালকে আমরা মনোনীত করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘পাশাপাশি যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা নির্বাচিত কমিটি নই বা বোর্ড নই, আইসিসি আমাদেরকে গাইড করেছে যে, এখানে সিইও থাকলে ভালো হয় পদাধিকার বলে। সেটাও আমরা আজকে অনুমোদন করেছি।’

আরও পড়ুনঃ

বিসিবির অ্যাডহক কমিটিতে ব্যারিস্টার রাশনা ইমাম

এদিকে সামনে রয়েছে ঘরের মাঠে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ। আগামী সোমবার বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এই সিরিজের প্রস্তুতি নিয়েও প্রথম সভায় আলোচনা হয়েছে। বোর্ডের আইনি বিষয়গুলো দেখভালের জন্য লিগ্যাল কাউন্সিল নিয়োগের বিষয়টিও ছিল আলোচনায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সভায় নেওয়া হতে পারে, যা অনুষ্ঠিত হবে আজ বুধবার সন্ধ্যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

জুন 12, 2026
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
Latest News
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

রূপালীক্যাশ

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি সই

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa