Advertisement

চারদিনের ম্যাচের সিরিজ হারের পর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেও হেরে বিপর্যস্ত বাংলাদেশ ‘এ’ দল ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামে। আগের দুই ম্যাচের উলটো চিত্র আজ (২৪ জুলাই) শুরু থেকেই। রাহি-মেহেদীদের বোলিং তোপে ১২২ এই অলআউট হয়েছে আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ এ দল, ২৮ বলে ২৩ রান করে আউট হন ইমরুল কায়েস। ৩ বলে ২ রান করে আউট হন নাইম শেখ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭.২ ওভারে তাদের সংগ্রহ ২উইকেট ৩৮ রান।

টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ অধিনায়ক ইমরুল কায়েসের সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণ করতে থাকে বিশ্বকাপ থেকে অবহেলিত হয়ে আসা আবু জায়েদ রাহি ও স্পিনার মেহেদী হাসান। মাত্র ১ রানের মাথায় ওপেনার রহমানউল্লাহকে ইনিংসের দ্বিতীয় বলেই ফেরান আবু জায়েদ রাহি।

এরপর তার সাথে উইকেট শিকারে যোগ দেন স্পিনার মেহেদী হাসানও, দুজনে মিলে আফগানদের কাজটা কঠিন করে দেন। ৫০ রান তুলতেই আফগানরা হারায় ৫ উইকেট। যার মধ্যে ৩টি যায় মেহেদীর দখলে, ২টি রাহির।

আবু জায়েদ রাহি ও মেহেদী হাসানের দেখানো পথ অনুসরণ করে উইকেটের দেখা পেয়েছেন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপুও। দারউইশ রাসুলকে বোল্ড করেন রনি, করিম জান্নাতকে আউট করেন অপু। শেষে আরো দুই উইকেট পেয়েছেন রাহি। ফজল নাইজাই হয়েছেন রান আউট।

স্কোরবোর্ড (১ম ইনিংস শেষে):

আফগানিস্তান ‘এ’ দল-

১২২/১০ (৩২.৪ ওভার), রহমানউল্লাহ গুরবাজ ০, ইব্রাহিম জাদরান ২৫, উসমান গনি ১২, শহিদ কামাল ৮, নাসির জামাল ২, দারউইশ রাসুল ১৬, করিম জান্নাত ১৫, ফজল নাইজাই ১৪, শরফুদ্দিন আশরাফ ১৭, ফরিদ আহমেদ মালিক ৫, জিয়া আকবর ১*; আবু জায়েদ রাহি ৫.৪-১-২৮-৪, আবু হায়দার রনি ৬-০-২৬-১, মেহেদী হাসান ৭-২-২৪-৩, নাজমুল ইসলাম অপু ৯-১-২০-১, শফিকুল ইসলাম ৪-০-১২-০, ফজলে রাব্বি ১-০-৮-০।

উল্লেখ্য সফরের চারদিনের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় আফগানরা। চট্টগ্রামেই সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারানোর শঙ্কায় ইমরুল কায়েসের বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের বাকী দুটি ম্যাচ সাভারের বিকিএসপিতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ জুলাই।

তৃতীয় ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল: নাইম শেখ, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মেহেদি হাসান, ফজলে রাব্বি, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম অপু।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.